‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’ আন্তর্জাতিক এমিতে মনোনীত

দেশবার্তা ডেস্ক

বিনোদন

বাংলাদেশের জুলাই আন্দোলন ও ওই সময়ের ৩৬ দিনের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’ আন্তর্জাতিক

2026-09-25T18:13:41+06:00
2026-09-25T18:13:41+06:00
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’ আন্তর্জাতিক এমিতে মনোনীত
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৩ পিএম 
⏲
বাংলাদেশের জুলাই আন্দোলন ও ওই সময়ের ৩৬ দিনের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’ আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডস ২০২৬-এ মনোনয়ন পেয়েছে। আল জাজিরা ইংলিশের এই প্রযোজনাটি ‘কারেন্ট অ্যাফেয়ার্স’ বিভাগে মনোনীত হয়েছে।

আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিটের নির্মিত প্রামাণ্যচিত্রটির প্রধান অনুসন্ধানী সাংবাদিক হিসেবে কাজ করেছেন জুলকারনাইন সায়ের খান। জুলাই আন্দোলন ঘিরে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, প্রত্যক্ষদর্শীদের অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট তথ্য-উপাত্তের ভিত্তিতে নির্মিত এই প্রামাণ্যচিত্রটি আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসে।

মনোনয়নের খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন জুলকারনাইন সায়ের খান। তিনি জানিয়েছেন, এই স্বীকৃতি বাংলাদেশের মানুষের। বিশেষ করে জুলাইয়ের সেই ৩৬ দিন যারা নিজেদের জীবন দিয়ে পার করেছেন- শিক্ষার্থী, শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের প্রতি এই সম্মান উৎসর্গ করা হয়েছে। একই সঙ্গে ওই সময়ে যারা প্রাণ হারিয়েছেন, তাদেরও স্মরণ করেছেন তিনি।

জুলকারনাইন বলেন, অনেক মানুষ ব্যক্তিগত ঝুঁকি নিয়ে তাদের অভিজ্ঞতা ও সাক্ষ্য তুলে ধরেছেন। তাদের সাহস ও আস্থার কারণেই প্রামাণ্যচিত্রটির গল্প আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছেছে।

এই মনোনয়নকে বাংলাদেশের সাংবাদিকতা ও প্রামাণ্যচিত্র নির্মাণের জন্যও উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখা হচ্ছে। এর আগে ২০০৪ সালে বাংলাদেশি কিশোরদের নির্মিত ‘আমরাও পারি’ আন্তর্জাতিক এমির সঙ্গে সংশ্লিষ্ট একটি পুরস্কার জিতেছিল। এটিএন বাংলায় প্রচারিত ওই প্রামাণ্যচিত্রটি আন্তর্জাতিক শিশু দিবস সম্প্রচার পুরস্কারের জন্য মনোনীত হওয়ার পর পুরস্কার অর্জন করে।

‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’র সঙ্গে যুক্তরা আশা করছেন, এই মনোনয়ন বাংলাদেশের আরও অনেক প্রতিভাবান সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতার কাজ আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছানোর পথ সহজ করবে।

প্রামাণ্যচিত্রটি নির্মাণের সঙ্গে যুক্ত আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিটের সহকর্মী এবং পর্দার আড়ালে কাজ করা প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন জুলকারনাইন সায়ের খান। ঘটনাগুলো সত্যনিষ্ঠভাবে তুলে ধরতে পুরো দলের সম্মিলিত প্রচেষ্টার কথাও উল্লেখ করেছেন তিনি।


২০২৬ সালের আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসের ‘কারেন্ট অ্যাফেয়ার্স’ বিভাগে ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’র সঙ্গে ফ্রান্সের ‘মাই ফাদার্স হেয়ার’, যুক্তরাজ্যের ‘ব্রেকিং র‍্যাঙ্কস: ইনসাইড ইসরায়েলস ওয়ার’ এবং ব্রাজিলের ‘ফেমিনিস’ মনোনীত হয়েছে।

আগামী ২৩ নভেম্বর নিউইয়র্কে বসবে আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসের এবারের আসর। সেখানে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

দেশবার্তা/এমআর



সর্বশেষ সংবাদ 

১১৪টি আর্থিক অনিয়মের অভিযোগে দোষী ম্যানচেস্টার সিটি
‘ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত’
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান স্মরণে রাজশাহী প্রেসক্লাবে স্মরণসভা ও দোয়া মাহফিল
জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ
হাম উপসর্গে ৩ ও ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

সর্বাধিক পঠিত 

চান্দিনা পৌর নির্বাহী কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ, বাজার পরিদর্শকের অস্বীকার
মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত গাজীপুরের ডিসি
এনসিপির রাজশাহী জেলা কমিটির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
নিজের জমির ওপর দিয়ে রাস্তা না দেওয়ায় বাবুল চেয়ারম্যানের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]