শিল্পী হিসেবে এক জায়গায় আটকে থাকতে চান না মধুমিতা

বিনোদন ডেস্ক

বিনোদন

ক্যারিয়ারের দীর্ঘ পথচলায় একই ধরনের কাজের ছক থেকে বেরিয়ে নিজেকে নতুনভাবে উপস্থাপনের ইঙ্গিত দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার।

2026-09-23T14:22:21+06:00
2026-09-23T14:22:21+06:00
বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
শিল্পী হিসেবে এক জায়গায় আটকে থাকতে চান না মধুমিতা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ২:২২ পিএম 
অভিনেত্রী মধুমিতা সরকার। ছবি: ফেসবুক
ক্যারিয়ারের দীর্ঘ পথচলায় একই ধরনের কাজের ছক থেকে বেরিয়ে নিজেকে নতুনভাবে উপস্থাপনের ইঙ্গিত দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। এক ধাঁচের অভিনয়ে আটকে না থেকে ভিন্নধর্মী ও চ্যালেঞ্জিং চরিত্রের প্রতিই এখন তার মূল মনোযোগ। এরই ধারাবাহিকতায় ‘অটবি’ চলচ্চিত্রে সম্পূর্ণ নতুন রূপ ও মনস্তাত্ত্বিক জটিলতা নিয়ে হাজির হচ্ছেন তিনি।

নতুন এই চলচ্চিত্রে নিজের চরিত্র প্রসঙ্গে মধুমিতা বলেন, ‘এতদিন দর্শক আমাকে যেভাবে দেখে এসেছেন, এই ছবিতে একেবারেই তেমনটা পাবেন না। চরিত্রটির ভেতরে গভীর এক মনস্তাত্ত্বিক দিক রয়েছে, যা প্রথম থেকেই আমাকে আকর্ষণ করেছিল। কোনো পরিচালক যে আমাকে এমন একটি জটিল চরিত্রে কল্পনা করতে পেরেছেন, এটাই আমার কাছে অনেক বড় বিষয়। কারণ একজন শিল্পী হিসেবে আমি এক জায়গায় আটকে থাকতে চাই না।’

একসময় কাজের পেছনে নিরবচ্ছিন্ন সময় দিলেও বর্তমানে নিজের জীবনধারা ও ভাবনায় কিছুটা পরিবর্তন এনেছেন এই অভিনেত্রী। কাজের সংখ্যা কমিয়ে চরিত্র নির্বাচনে আগের চেয়ে বেশি সচেতন হয়েছেন তিনি। 

অতীতের ব্যস্ততায় পরিবার ও ব্যক্তিগত জীবনে পর্যাপ্ত সময় দিতে না পারার অনুভূতি প্রকাশ করে তিনি জানান, ‘বাবা-মা সবসময়ই আমার জীবনের কেন্দ্রবিন্দু। বয়সের সঙ্গে সঙ্গে মানুষের অগ্রাধিকার বদলায় এটা আমি উপলব্ধি করেছি। শুধু পেশাগত সাফল্যই জীবন নয়; যাদের আমরা ভালোবাসি, সেই প্রিয় মানুষ ও পরিবারের জন্যও পর্যাপ্ত সময় দেওয়া সমান গুরুত্বপূর্ণ।’

ব্যক্তিগত সম্পর্কের মূল ভিত্তি নিয়ে কথা বলতে গিয়ে মধুমিতা জানান, দুজন মানুষের মধ্যে মতের অমিল থাকা স্বাভাবিক হলেও গভীর বোঝাপড়া থাকাটা জরুরি। 'অটবি' চলচ্চিত্রে অভিনয় করতে গিয়ে শারীরিক ও মানসিক অভিব্যক্তির ভারসাম্য রক্ষা করাকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করেছেন তিনি। অস্বাভাবিক চরিত্রটি ফুটিয়ে তুলতে চোখের দৃষ্টি ও শরীরের ভাষায় নানা বৈচিত্র্য আনতে হয়েছে তাকে।

ক্যারিয়ারের ১৭-১৮ বছরের দীর্ঘ পথচলায় ভক্তদের ভালোবাসাকেই নিজের সেরা অর্জন বলে মনে করেন মধুমিতা। প্রশংসার পাশাপাশি দর্শকদের গঠনমূলক সমালোচনাকেও ইতিবাচকভাবে দেখার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি একটু আড়ালে গেলে যখন দর্শক প্রশ্ন তোলেন ‘মধুমিতা কোথায়?’, তখন মনে হয় এটাই আমার প্রাপ্তি। তবে শুধু প্রশংসাই নয়, আমার ভুলগুলোও দর্শক ধরিয়ে দিক। দর্শক আমার কাজ পছন্দ হলে যেমন ভালোবাসবেন, ভুল হলে সমালোচনাও করবেন তাদের এই যুক্ততাই আমার কাছে সবচেয়ে অর্থবহ।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
মোরেলগঞ্জে গৃহবধূর মৃত্যু, হত্যা নাকি আত্মহত্যা তদন্তে পুলিশ
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপির সমাবেশ ও মিছিল
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

সর্বাধিক পঠিত 

এনসিপির রাজশাহী জেলা কমিটির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
২২ বছর পর বাবার স্বপ্নের হাসপাতাল উদ্বোধন করলেন গণপূর্তমন্ত্রী
নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নতুন ষড়যন্ত্র
রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ, সাটুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৭
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]