পুত্রসন্তানের মা হলেন সোহিনী সরকার

বিনোদন ডেস্ক

বিনোদন

প্রথম সন্তানের মা হয়েছেন টালিউড অভিনেত্রী সোহিনী সরকার। বৃষ্টিভেজা রবিবারে অভিনেত্রীর কোল আলো করে এসেছে এক পুত্রসন্তান। কলকাতার

2026-09-20T14:35:40+06:00
2026-09-20T14:35:40+06:00
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
পুত্রসন্তানের মা হলেন সোহিনী সরকার
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৫ পিএম 
প্রথম সন্তানের মা হয়েছেন টালিউড অভিনেত্রী সোহিনী সরকার। বৃষ্টিভেজা রবিবারে অভিনেত্রীর কোল আলো করে এসেছে এক পুত্রসন্তান। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর সন্তানের জন্ম হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে অনুরাগীদের সঙ্গে এ সুখবর ভাগ করে নিয়েছেন সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায় দম্পতি। ফেসবুকে যৌথ বার্তায় তাঁরা লিখেছেন, “আমাদের বীরপুরুষ, আমাদের নতুন সদস্য এসেছে। তোমরা সবাই আশীর্বাদ করো।”

ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে।

ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে।


এর আগে মাসদুয়েক আগে বিবাহবার্ষিকীতে প্রথমবার মা হতে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন সোহিনী। অবশ্য তাঁর কিছুদিন আগে থেকেই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছিল। বিবাহবার্ষিকীর বিশেষ ছবিতে সাদা কুর্তি, খোলা চুলে লাল ফুল আর স্ফীতোদর নিয়ে ধরা দিয়েছিন সোহিনী; পাশে আকাশি রঙের পাঞ্জাবিতে দেখা যায় শোভনকে। 

ছবিগুলো প্রকাশ করে তাঁরা লিখেছিলেন, “তিন বছরের বিবাহবার্ষিকীতে, আমরা দুই থেকে তিনের পথে।”

উল্লেখ্য, ২০২৪ সালের ১৫ জুলাই ঘরোয়া পরিবেশে ঘনিষ্ঠ ব্যক্তিদের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোহিনী ও শোভন গঙ্গোপাধ্যায়। নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে শুরু থেকেই কিছুটা গোপনীয়তা বজায় রেখে এসেছেন এই তারকা দম্পতি। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সোহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, “আগলে রাখব, যত্নে থাকব।”

দুই বছরের সফল দাম্পত্য জীবন পেরিয়ে এবার নতুন সদস্যের আগমনে তিনজনের সংসার হলো শোভন-সোহিনীর। পুত্রসন্তান আসার খবর প্রকাশ হতেই সহকর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যমের অনুরাগীদের শুভেচ্ছা ও প্রার্থনায় ভাসছেন তাঁরা।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
৩৪ লাখ শিশুকে হামের টিকা দেবে সরকার
চাঁদপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে এনসিপি নেতার উধাও
সভাপতি ফজলে রাব্বী ও আব্দুল কাইয়ূম সম্পাদক নির্বাচিত
বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতায় নগরবাসীর দুর্ভোগ

সর্বাধিক পঠিত 

প্রেসক্লাব যশোরের নির্বাচন : জাহিদ হাসান টোকন সভাপতি নুর ইসলাম সম্পাদক
জয়পুরহাটে পাচারকালে ২০ বস্তা সার জব্দ, ডিলার পলাতক
সবাইকে নিয়ে দিনাজপুরের উন্নয়ন করতে চাই
ড. এস এম জাকারিয়া চাকুরীকালীন পদোন্নতি বঞ্চিত
তেজগাঁও কলেজের মসজিদে গ্রেপ্তার ১২ জন তিনদিনের রিমান্ডে
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]