চেহারা নিয়ে ট্রল, সৌন্দর্যের নতুন সংজ্ঞা জানালেন ক্যাটরিনা

বিনোদন ডেস্ক

বিনোদন

মা হওয়ার পর স্বাভাবিকভাবেই শারীরিক গঠন ও চেহারায় পরিবর্তন এসেছে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের। সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত

2026-09-19T17:15:08+06:00
2026-09-19T17:15:08+06:00
শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
চেহারা নিয়ে ট্রল, সৌন্দর্যের নতুন সংজ্ঞা জানালেন ক্যাটরিনা
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৫ পিএম 
সংগৃহীত ছবি
মা হওয়ার পর স্বাভাবিকভাবেই শারীরিক গঠন ও চেহারায় পরিবর্তন এসেছে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের। সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পর তাঁর পরিবর্তিত রূপ প্রকাশ্যে এলে নেটিজেনদের একাংশ তা নিয়ে কটাক্ষ ও সমালোচনা শুরু করে। সাধারণ ভক্ত থেকে শুরু করে সহকর্মীদের অনেকে এই ট্রলিংয়ের প্রতিবাদ জানালেও এতদিন বিষয়টি নিয়ে চুপ ছিলেন ক্যাটরিনা। 

অবশেষে সেই নীরবতা ভেঙে নিজের ত্বক, রূপচর্চা ও সৌন্দর্যের দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলেছেন তিনি। তবে সমালোচকদের সরাসরি কোনো আক্রমণ না করে বিষয়টিকে পেশাদার ও স্বাভাবিক দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করেছেন এই অভিনেত্রী। 

হলিউড রিপোর্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেন, ‘মা হওয়ার পর আমার ত্বক আরও সংবেদনশীল হয়ে গিয়েছিল। তাই সময়টা বেশ কঠিন ছিল। কোন প্রসাধনী আমার ত্বকের জন্য ভালো কাজ করছে, সেটা আমাকে বুঝতে হয়েছে। আমি এমন জিনিস খুঁজছিলাম, যেগুলো ত্বককে আরাম দেয়, প্রশান্ত রাখে এবং আগের আবহ ফিরিয়ে আনে।’

সময়ের সঙ্গে সঙ্গে সৌন্দর্যের সংজ্ঞা যে তাঁর কাছে বদলে গেছে, সেটাও স্পষ্টভাবে ব্যক্ত করেছেন ক্যাটরিনা। 

ক্যারিয়ারের শুরুর দিনগুলোর স্মৃতি মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘এখন অনেক পরিবর্তন এসেছে। মডেলিং ও অভিনয়ের ক্যারিয়ারের শুরুতে সৌন্দর্য কেমন হওয়া উচিত, তা নিয়ে অনেক ধরনের প্রচলিত ধারণা ছিল। এখন আমার কাছে সবচেয়ে ভালো উপস্থিতি মানে হলো সবচেয়ে ভালো অনুভব করা। আর সেটা আসে নিজেকে সামগ্রিকভাবে যত্ন নেওয়া থেকে।’

ক্যাটরিনার মন্তব্য থেকে স্পষ্ট, বহিরাগত রূপ বা গঠন নিয়ে ভাবার চেয়ে আত্মতুষ্টি ও মানসিক প্রশান্তিকেই তিনি এখন বেশি প্রাধান্য দিচ্ছেন।

উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বরে অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা কাইফ। এরপর গত বছরের নভেম্বরে এই দম্পতির কোল আলো করে আসে এক পুত্রসন্তান।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

রাজধানীর মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন
কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আটক তিনজন
এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
মা হওয়ার পর মানসিক অবসাদ নিয়ে মুখ খুললেন কারিশমা
ডেঙ্গুতে আরও ২ মৃত্যু

সর্বাধিক পঠিত 

এবার আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতেও ককটেল বিস্ফোরণ
নাজিরপুরে মাদকসংক্রান্ত ভিডিও নিয়ে সাংবাদিককে মারধরের অভিযোগ
প্রেসক্লাব যশোরের নির্বাচন : জাহিদ হাসান টোকন সভাপতি নুর ইসলাম সম্পাদক
‘হেলিকপ্টারে পালাবেন, নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন’
নিখোঁজ কুবির শিক্ষকের ছেলের মরদেহ মিললো জঙ্গলে
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]