‘প্রাণভোমরা’ দিয়ে ওটিটিতে শ্রেয়সীর অভিষেক, সঙ্গে তৌসিফ

বিনোদন ডেস্ক

বিনোদন

প্রাচীন বাংলার রূপকথার পরিচিত মিথকে আধুনিক ভালোবাসা, আবেগ ও রহস্যের মিশেলে ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত হতে যাচ্ছে নতুন

2026-09-23T15:22:06+06:00
2026-09-23T15:22:06+06:00
বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
‘প্রাণভোমরা’ দিয়ে ওটিটিতে শ্রেয়সীর অভিষেক, সঙ্গে তৌসিফ
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২২ পিএম 
অভিনেত্রী শ্রেয়সী শ্রেয়া। ছবি: ফেসবুক
প্রাচীন বাংলার রূপকথার পরিচিত মিথকে আধুনিক ভালোবাসা, আবেগ ও রহস্যের মিশেলে ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত হতে যাচ্ছে নতুন ওয়েব সিরিজ ‘প্রাণভোমরা’। জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদের পরিচালনায় সাইকোলজিক্যাল মিথোলজিক্যাল থ্রিলার ঘরানার এই সিরিজটি আইস্ক্রিন অরিজিনাল হিসেবে আত্মপ্রকাশ করবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে চ্যানেল আইয়ের স্টুডিও প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে সিরিজটির ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, নির্মাতা ভিকি জাহেদ, অভিনেতা তৌসিফ মাহবুব ও নবাগত অভিনেত্রী শ্রেয়সী শ্রেয়া।

পূর্বে আইস্ক্রিনের জন্য ‘চক্র’ ও ‘চক্র ২’ বানিয়ে প্রশংসিত হওয়া ভিকি জাহেদ এবার ভিন্ন এক প্লট নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন। রূপকথার রাক্ষস-খোক্ষসের প্রাণের প্রতীক ‘প্রাণভোমরা’র ধারণাকে আধুনিক প্রেক্ষাপটে ভালোবাসার এক নতুন প্রতীকী রূপ হিসেবে উপস্থাপন করা হয়েছে এ সিরিজে। ঠাকুরমার ঝুলির গল্পের সঙ্গে সরাসরি মিল না থাকলেও মানুষের অবিনশ্বর আবেগ, অতীত অনুভূতি ও রহস্যকে নতুন আঙ্গিকে উন্মোচিত করা হবে বলে জানান নির্মাণ-সংশ্লিষ্টরা।

অভিনেত্রী শ্রেয়সী শ্রেয়া। ছবি: ফেসবুক

অভিনেত্রী শ্রেয়সী শ্রেয়া। ছবি: ফেসবুক


সংবাদ সম্মেলনে ফরিদুর রেজা সাগর বলেন, ‘প্রাণভোমরা’ নামটা শুনলেই বোঝা যায়, এখানে প্রাণ ও হৃদয়ের ব্যাপার আছে। চরিত্রগুলো ভালোবাসার কথা বলবে। আমরা দুনিয়াতে যেভাবে কথা বলতে চাই, চরিত্রগুলোও সেভাবেই কথা বলবে।

প্রতিষ্ঠিত তারকাদের বাইরে গিয়ে নতুন মুখকে সুযোগ দেওয়ার চ্যালেঞ্জ নিয়ে নির্মাতা ভিকি জাহেদ বলেন, আমি সবসময় প্রতিষ্ঠিতদের নিয়ে বেশি কাজ করি, অনেকে এটা নিয়ে কথা বলেন। এবার সেই চ্যালেঞ্জটাই নিয়েছি। তৌসিফের সঙ্গে নতুন একটি মুখ থাকছে। এতে তৌসিফ মাহবুবের বিপরীতে ওটিটিতে পা রাখছেন মডেল ও অভিনেত্রী শ্রেয়সী শ্রেয়া। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ইন্তেখাব দিনারসহ একঝাঁক পরিচিত মুখকে।

অভিনেত্রী শ্রেয়সী শ্রেয়া। ছবি: ফেসবুক

অভিনেত্রী শ্রেয়সী শ্রেয়া। ছবি: ফেসবুক


কাজের অভিজ্ঞতা ও সুযোগ তৈরি নিয়ে তৌসিফ মাহবুব জানান, আমি সবসময় ভালো কাজের সুযোগের সন্ধানে থাকি। ভিকি ভাইয়ের কাজের সুযোগ মিস করতে চাই না। পাশাপাশি আমি সবসময় নতুনদের সাথে কাজের চেষ্টা করি। নতুনদের মধ্যে প্রচণ্ডভাবে ভালো কাজের ক্ষুধা থাকে।

মডেলিং দিয়ে শোবিজে পা রাখা শ্রেয়সী শ্রেয়ার অভিনয় জীবন শুরু হয়েছিল ২০২১ সালে চ্যানেল আইয়ে প্রচারিত মোশাররফ করিমের বিপরীত ‘হিরার আংটি’ নাটকের মাধ্যমে। পরবর্তীতে সজল, শ্যামল মাওলা ও শামীম হাসান সরকারের সঙ্গে নাটকে কাজ করলেও ওটিটিতে এটাই তার প্রথম কাজ।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে শ্রেয়সী শ্রেয়া বলেন, আমার প্রথম ওটিটি ডেবিউ হতে যাচ্ছে। আজীবন কৃতজ্ঞ থাকব চ্যানেল আইয়ের প্রতি। তৌসিফ ভাইয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ পাওয়া আমার জন্য বড় পাওয়া। কাজের জন্য গ্রুমিং ও ট্রেনিংয়ের মধ্য দিয়ে গিয়েছি। অভিনয়ের পাশাপাশি ফিটনেস নিয়েও চর্চা করছি।

প্রযোজনা কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছর অক্টোবরে সিরিজটির দৃশ্যধারণ শুরু হবে। শুটিং শেষে দ্রুততম সময়ে আইস্ক্রিন প্ল্যাটফর্মে ‘প্রাণভোমরা’ মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
মোরেলগঞ্জে গৃহবধূর মৃত্যু, হত্যা নাকি আত্মহত্যা তদন্তে পুলিশ
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপির সমাবেশ ও মিছিল
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

সর্বাধিক পঠিত 

এনসিপির রাজশাহী জেলা কমিটির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
২২ বছর পর বাবার স্বপ্নের হাসপাতাল উদ্বোধন করলেন গণপূর্তমন্ত্রী
নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নতুন ষড়যন্ত্র
রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ, সাটুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৭
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]