তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৭ কোটি ডলার

দেশবার্তা প্রতিবেদক

অর্থ-বাণিজ্য

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) তৈরি পোশাক (আরএমজি) খাতের রপ্তানি আয়ে গতি ফিরেছে। অর্থ বছরের প্রথম তিন

2026-10-02T17:23:14+06:00
2026-10-02T17:23:14+06:00
শনিবার ● ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
প্রবৃদ্ধি ৬.১০ শতাংশ
তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৭ কোটি ডলার
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৫:২৩ পিএম 
⏲
সংগৃহীত ছবি
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) তৈরি পোশাক (আরএমজি) খাতের রপ্তানি আয়ে গতি ফিরেছে। অর্থ বছরের প্রথম তিন মাসে পোশাক খাত থেকে মোট ১ হাজার ৫৭ কোটি ৮৬ লাখ মার্কিন ডলার আয় হয়েছে। পূর্ববর্তী ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৯৯৭ কোটি ৪২ লাখ ডলার। ফলে বছরের ব্যবধানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ১০ শতাংশ।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ তথ্যে দেখা যায়, বছরের প্রথম প্রান্তিকে নিট ও ওভেন- দুই খাতেই ইতিবাচক প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

ইপিবির হিসাব অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বর মেয়াদে নিট পোশাক রপ্তানি থেকে আয় এসেছে ৫৯৬ কোটি ৩৮ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের ৫৫৮ কোটি ডলারের তুলনায় ৬ দশমিক ৮৮ শতাংশ বেশি। 

অন্যদিকে একই সময়ে ওভেন পোশাক রপ্তানি হয়েছে ৪৬১ কোটি ৪৮ লাখ ডলারের। আগের অর্থবছরের প্রথম তিন মাসে ওভেন খাতের আয় ছিল ৪৩৯ কোটি ৪ লাখ ডলার। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৫ দশমিক ১১ শতাংশ।

চলতি অর্থবছরের শুরুটা কিছুটা ধাক্কা দিয়ে হয়েছিল। প্রথম মাস জুলাইয়ে মোট পোশাক রপ্তানি আয় আসে ৩৮৮ কোটি ৬৭ লাখ ডলার, যা আগের বছরের জুলাইয়ের (৩৯৬ কোটি ২৭ লাখ ডলার) তুলনায় ১ দশমিক ৯২ শতাংশ কম ছিল। ওই মাসে নিট পোশাকে শূন্য দশমিক ৯০ শতাংশ এবং ওভেন পোশাকে ৩ দশমিক ১৬ শতাংশ ঋণাত্মক প্রবৃদ্ধি হয়।

তবে দ্বিতীয় মাস আগস্টেই শক্তিশালী রূপ নেয় রপ্তানি খাত। ওই মাসে মোট ৩৬০ কোটি ৮৯ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়, যা আগের বছরের আগস্টের (৩১৬ কোটি ৮ লাখ ডলার) তুলনায় ১৩ দশমিক ৯২ শতাংশ বেশি। আগস্টে নিট পোশাকে ১৪ দশমিক ৮৮ শতাংশ এবং ওভেন পোশাকে ১২ দশমিক ৭০ শতাংশ প্রবৃদ্ধি রেকর্ড করা হয়।

সেপ্টেম্বরেও এই ইতিবাচক প্রবৃদ্ধির ধারা অব্যাহত ছিল। বিদায়ী মাসে মোট ৩০৮ কোটি ৩০ লাখ ডলার সমপরিমাণ পোশাক রপ্তানি হয়েছে, যা আগের বছরের সেপ্টেম্বরের ২৮৩ কোটি ৯৮ লাখ ডলারের চেয়ে ৮ দশমিক ৫৬ শতাংশ বেশি।

সেপ্টেম্বরে নিট পোশাক থেকে আয় এসেছে ১৭৭ কোটি ডলার, যা বছরওয়ারি হিসাবে ৮ দশমিক ৫৮ শতাংশ বেশি। আর ওভেন পোশাক রপ্তানি হয়েছে ১৩১ কোটি ৩০ লাখ ডলারের; এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ৫৪ শতাংশ। প্রথম মাসের ধাক্কা সামলে পরপর দুই মাসের শক্ত পুনরুদ্ধারের ওপর ভর করেই প্রথম প্রান্তিকে সামগ্রিক প্রবৃদ্ধি ইতিবাচক ধারায় ফিরেছে। 

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
শাহজালালে ৩৩ লাখ টাকার বিদেশি মদ-সিগারেট-নিষিদ্ধ ক্রিম জব্দ
৫ বছরে ২০ শতাংশ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার
বন্ধ হয়ে গেল স্কারলেট জোহানসনের ‘দ্য আউটসেট’

সর্বাধিক পঠিত 

২৫ বছর ধরে মেধার সন্ধানে মুকুন্দপুরের প্রাক্তন শিক্ষার্থীরা
ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ, রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম
যথাসময়েই সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নির্বাচন
তেঁতুলিয়ায় বাল্যবিবাহ, কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা
মমতার ঋণ: ঘোড়ার গাড়িতে চড়ে স্কুল আয়া শেফালির রাজকীয় বিদায়
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]