খেলাপি ঋণ কমাতে নেওয়া হচ্ছে ১৮ মাসের পরিকল্পনা

দেশবার্তা প্রতিবেদক

অর্থ-বাণিজ্য

ব্যাংক খাতে খেলাপি ঋণ কমানো ও আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে সরকার ও বাংলাদেশ ব্যাংক যৌথভাবে ১৮ মাসের একটি

2026-09-30T16:15:36+06:00
2026-09-30T16:15:36+06:00
বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
খেলাপি ঋণ কমাতে নেওয়া হচ্ছে ১৮ মাসের পরিকল্পনা
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৫ পিএম 
⏲
ব্যাংক খাতে খেলাপি ঋণ কমানো ও আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে সরকার ও বাংলাদেশ ব্যাংক যৌথভাবে ১৮ মাসের একটি পরিকল্পনা গ্রহণ করেছে।

এ পরিকল্পনার আওতায় খেলাপি ঋণ আদায় জোরদার, ঋণ পরিশোধে নতুন ব্যবস্থা কার্যকর এবং ব্যাংক খাতের সংস্কারে গুরুত্ব দেওয়া হচ্ছে। শিগগির এ পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করা হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ত্রৈমাসিক মুদ্রানীতি ঘোষণা অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান এসব কথা বলেন।

তিনি জানান, খেলাপি ঋণ আদায়ে ‘বুলেট পেমেন্ট’ ও ‘ওয়ান-টাইম এক্সিট’ ব্যবস্থার মতো নীতিগত উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নে কিছুটা ধীরগতি থাকলেও আগামী ১৮ মাসের মধ্যে ব্যাংক খাতে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি অর্থনীতির উৎপাদনশীল খাত সচল রাখার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে বলে জানান ডেপুটি গভর্নর।

তিনি বলেন, অন্য অনেক দেশে নীতিগত সুদহার কমানোর প্রবণতা থাকলেও বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বর্তমান ৮ দশমিক ৫ শতাংশ পলিসি রেট এখনো কঠোর অবস্থানে রয়েছে।

‘মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে শুধু ঋণ ও তারল্য ব্যবস্থাপনায় পরিবর্তন আনলেই হবে না, সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি এবং বাজারে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করাও জরুরি।’

উৎপাদন ব্যয় ও মূল্যস্ফীতির মধ্যে ভারসাম্য আনতে এসব বিষয়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে উল্লেখ করেন ডেপুটি গভর্নর।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

৪৯তম বিশেষ বিসিএস: শিক্ষা ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ
এ বছর ৪৩ লাখ কৃষক কৃষক কার্ড পাবেন: কৃষিমন্ত্রী
শিক্ষার্থীদের যুগের চাহিদা অনুযায়ী পরিবর্তন হতে হবে: পরিবেশমন্ত্রী
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
নিজ যোগ্যতায় জাতিসংঘে নিয়োগ পেয়েছেন জাইমা রহমান

সর্বাধিক পঠিত 

প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী
প্রতারক ভাড়াটিয়ার বিচার দাবি করে সংবাদ সম্মেলন
ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ, রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম
একদিন বাড়িয়ে দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি
মিরপুরের হকারদের হামলায় ৪ সাংবাদিক আহত
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]