বিশ্বে আজ দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকা পঞ্চম

দেশবার্তা ডেস্ক

জাতীয়

বিশ্বজুড়ে বায়ুদূষণের তালিকায় আবার শীর্ষ সারিতে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শনিবার (৩ অক্টোবর) সকালে বায়ুদূষণে বিশ্বের প্রধান

2026-10-03T13:56:15+06:00
2026-10-03T13:56:15+06:00
রোববার ● ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
বিশ্বে আজ দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকা পঞ্চম
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১:৫৬ পিএম 
⏲
সংগৃহীত ছবি
বিশ্বজুড়ে বায়ুদূষণের তালিকায় আবার শীর্ষ সারিতে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শনিবার (৩ অক্টোবর) সকালে বায়ুদূষণে বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান ছিল পঞ্চম।   

এদিন বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকায় বায়ু মান সূচক (একিউআই) রেকর্ড করা হয়েছে ১৬৭। একিউআই স্কেল অনুযায়ী এই মানের বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়, যা সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যঝুঁকির ইঙ্গিত দেয়।   

একই সময়ে ২৫৩ একিউআই স্কোর নিয়ে বৈশ্বিক তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। অন্যদিকে ১৮৫ ও ১৬৮ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ভারতের কলকাতা ও দিল্লি।   

বায়ুর মান নির্ধারণে ব্যবহৃত একিউআই মানদণ্ড অনুযায়ী, স্কোর ০ থেকে ৫০ হলে বাতাসকে ‘ভালো’ বলা হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে ‘সহনীয়’ এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। এছাড়া স্কোর ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে বাতাসকে ‘ঝুঁকিপূর্ণ’ বা অত্যন্ত বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হয়।   

মূলত পাঁচটি দূষণকারী উপাদানের ওপর ভিত্তি করে বাংলাদেশে বাতাসের একিউআই হিসাব করা হয়। এগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই-অক্সাইড ও ওজোন।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণের সমস্যায় জর্জরিত। সাধারণত শুষ্ক শীতকালে বাতাসে দূষণের মাত্রা বেড়ে খারাপ রূপ নেয় এবং বর্ষাকালে তা কিছুটা উন্নত হয়।   

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণজনিত নানা রোগে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে প্রতিবছর প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। মৃত্যুর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি), ফুসফুসের ক্যান্সার ও তীব্র শ্বাসতন্ত্রের সংক্রমণ।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

ব্র্যাকের পর এবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক মিথিলা
সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর ৪ বারে অভিযান
চোরাই গরু দিয়ে বৌভাতের আয়োজন
টোকিওতে কেন বাড়ছে যৌন পর্যটন?
ভাঙা প্রেম ও মলিন সম্পর্ককে সুখী করবেন যেভাবে

সর্বাধিক পঠিত 

খাবার টেবিলে ওয়ান টাইম প্লেট নামক বিষ
তেঁতুলিয়ায় বাল্যবিবাহ, কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা
লক্ষীচাপে মাদকবিরোধী বার্তা নিয়ে যুব সমাজের ফুটবল টুর্নামেন্ট
সিডিএমএসের তথ্য মুছে শীর্ষ সন্ত্রাসীকে দায়মুক্তির চেষ্টা
নদীর বুকে নৌকার লড়াই, কালীগঙ্গার দুই পাড়ে মানুষের ঢল
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]