রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা

দেশবার্তা ডেস্ক

জাতীয়

সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা এবং দুই বাংলাদেশিসহ ১২ জনের প্রাণহানির

2026-10-11T13:41:49+06:00
2026-10-11T13:41:49+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ১:৪১ পিএম 
⏲
ফাইল ছবি
সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা এবং দুই বাংলাদেশিসহ ১২ জনের প্রাণহানির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সংঘাত বন্ধ করে বেসামরিক নাগরিকদের সুরক্ষার আহ্বান জানানো হয়েছে।

রোববার (১১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ১০ অক্টোবর রিয়াদ বিমানবন্দরে পরিচালিত ওই হামলায় হতাহতের ঘটনা ঘটে। এতে বহু মানুষ আহত হয়েছেন, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। বাংলাদেশ সরকার নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করে, ‘বেসামরিক নাগরিকদের জীবন বিপন্নকারী এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো যেকোনো হামলা অগ্রহণযোগ্য, যা অবিলম্বে বন্ধ করা উচিত।’

হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশি পরিবারগুলোর তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় সহায়তা দিতে রিয়াদের বাংলাদেশ মিশন স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছে।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করছে। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সংঘাত বন্ধ, বেসামরিক নাগরিকদের নিরাপত্তা এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানায় ঢাকা।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

খলনায়িকার চরিত্রে অভিনয় করতে চান ক্যাটরিনা কাইফ
ক্যাটনিস এভারডিন চরিত্রে ফিরছেন জেনিফার লরেন্স
ভারতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ
সফরসঙ্গী সবাইকে নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী: রুমন

সর্বাধিক পঠিত 

চান্দিনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
চাঁদা না দেওয়ায় আশুলিয়ায় সোয়েটার কারখানায় হামলা-লুটপাট
দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
সাংবাদিক দীপু শিকদারকে হুমকি, ক্র্যাবের উদ্বেগ
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement