ঢাকা থেকে ৬১ ফ্লাইট বাতিল, চরম বিপাকে ৯ হাজারেরও বেশি যাত্রী

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

হুথিদের হামলার কারণে সৌদি আরবের রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করায় ঢাকা থেকে এ পর্যন্ত সরাসরি ও ট্রানজিট মিলিয়ে

2026-10-13T11:02:08+06:00
2026-10-13T11:02:08+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
ঢাকা থেকে ৬১ ফ্লাইট বাতিল, চরম বিপাকে ৯ হাজারেরও বেশি যাত্রী
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১১:০২ এএম 
⏲
হুথিদের হামলার কারণে সৌদি আরবের রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করায় ঢাকা থেকে এ পর্যন্ত সরাসরি ও ট্রানজিট মিলিয়ে মোট ৬১টি ফ্লাইট বাতিল করা হয়েছে।  

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ এই তথ্য জানান। 

তিনি জানান, বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে সরাসরি ২২টি। এর মধ্যে বাংলাদেশ বিমানের ৯ টি, ইউএস-বাংলার ২টি, সৌদিয়ার ৪টি, রিয়াদ এয়ারের ৭টি ফ্লাইট ছিল।  


তিনি আরও জানান, ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে মোট ৩৯টি। এর মধ্যে ইন্ডিগোর ১৬টি, সালাম এয়ারের ৩টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটস এয়ারের ৯টি এবং কাতার এয়ারের ৫টি ফ্লাইট।  

বেবিচক জানায়, এই ফ্লাইটগুলোর যাত্রী ছিল মোট ৯২৬৯ জন। তারা ফ্লাইট বাতিলের কারণে যেতে পারেননি।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

খলনায়িকার চরিত্রে অভিনয় করতে চান ক্যাটরিনা কাইফ
ক্যাটনিস এভারডিন চরিত্রে ফিরছেন জেনিফার লরেন্স
ভারতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ
সফরসঙ্গী সবাইকে নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী: রুমন

সর্বাধিক পঠিত 

চান্দিনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
চাঁদা না দেওয়ায় আশুলিয়ায় সোয়েটার কারখানায় হামলা-লুটপাট
দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
সাংবাদিক দীপু শিকদারকে হুমকি, ক্র্যাবের উদ্বেগ
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement