নড়াইলে সর্বত্র ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম শুরু

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহের বিষয়ে নড়াইল সদর উপজেলায় অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষামূলকভাবে উপজেলার

2026-10-13T11:23:34+06:00
2026-10-13T11:23:34+06:00
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
নড়াইলে সর্বত্র ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম শুরু
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১১:২৩ এএম 
⏲
নড়াইলে ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম শুরু।
ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহের বিষয়ে নড়াইল সদর উপজেলায় অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষামূলকভাবে উপজেলার মাইজপাড়া, কলোড়া ও মুলিয়া ইউনিয়ন এবং নড়াইল পৌরসভার ১, ৩ ও ৭ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম শুরু হবে।

সোমবার (১২ অক্টোবর) দুপুর আড়াইটায় নড়াইল সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। ঢাকায় আয়োজিত মূল অনুষ্ঠানের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হয়।

প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি এম রাহসিন কবির, জেলা সমাজসেবা কার্যালয় নড়াইলের উপপরিচালক মো. সাফায়েত হোসেন তালুকদার, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা উত্তম কুমার সরকার এবং সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. আকরাম হোসেন।

অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে তথ্য সংগ্রহ ও সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

এআই দিয়ে ছবি বিকৃতির অভিযোগ দৃশ্যম অভিনেত্রীর
সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন
চুয়েটে না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি
বাংলাদেশকে হতাশ করে অবিশ্বাস্য ড্র আফগানিস্তানের
ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভ-সংঘর্ষ, যোগ দিলেন থুনবার্গ

সর্বাধিক পঠিত 

বড় পর্দায় অভিষেক হচ্ছে অভিনেতা বিভান বাদলের
দলীয় রাজনীতিতে যুক্ত না থাকার ঘোষণা সাংবাদিক ফকির মিরাজের
জাল ভিসায় ইতালি পাঠিয়ে ৪০ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১
আমাল ছে বান্তি হায় জিন্দেগি-০৮
ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement