কুমিল্লায় গাড়িচাপায় প্রাণ গেলো স্বামী-স্ত্রীর

কুমিল্লা প্রতিনিধি

সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার হরিপুর

2026-10-13T12:04:45+06:00
2026-10-13T12:04:45+06:00
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
কুমিল্লায় গাড়িচাপায় প্রাণ গেলো স্বামী-স্ত্রীর
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১২:০৪ পিএম 
⏲
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার হরিপুর মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দাউদকান্দি উপজেলার জিংলাতলী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে নজরুল ইসলাম (৬২) ও তার স্ত্রী ঝরনা বেগম (৪৮)।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ফজরের নামাজ শেষে নজরুল ইসলাম ও তার স্ত্রী ঝরনা বেগম সকালে প্রাতঃভ্রমণে বের হন। তারা গ্রামের বাড়ি থেকে হেঁটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর ইউনিয়নের হরিপুর এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাতনামা গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে তারা সড়ক থেকে ছিটকে পড়েন।

পরে অন্য পথচারীরা তাদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি প্রেমলাল দাস বলেন, অজ্ঞাতনামা গাড়ির চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি তিনি জানতে পেরেছেন। মহাসড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

এআই দিয়ে ছবি বিকৃতির অভিযোগ দৃশ্যম অভিনেত্রীর
সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন
চুয়েটে না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি
বাংলাদেশকে হতাশ করে অবিশ্বাস্য ড্র আফগানিস্তানের
ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভ-সংঘর্ষ, যোগ দিলেন থুনবার্গ

সর্বাধিক পঠিত 

বড় পর্দায় অভিষেক হচ্ছে অভিনেতা বিভান বাদলের
দলীয় রাজনীতিতে যুক্ত না থাকার ঘোষণা সাংবাদিক ফকির মিরাজের
জাল ভিসায় ইতালি পাঠিয়ে ৪০ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১
আমাল ছে বান্তি হায় জিন্দেগি-০৮
ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement