মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুরের গাংনীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুস শুকুর (৫৮) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া

2026-10-13T12:45:23+06:00
2026-10-13T12:45:23+06:00
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১২:৪৫ পিএম 
⏲
মেহেরপুরের গাংনীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুস শুকুর (৫৮) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কের ছাতিয়ান ব্রিকস ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস শুকুর গাংনী উপজেলার বাদিয়াপাড়া গ্রামের মৃত মনিরুদ্দিন মালিথার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে আব্দুস শুকুর ভ্যান নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-হ-১১-১০২৬ নম্বরের একটি যাত্রীবাহী বাস তার ভ্যানে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বামন্দী আল-ফালাহ ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মশান বাজার এলাকায় তার মৃত্যু হয়।


গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাদ্দিদ মোরশেদ চৌধুরী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হচ্ছে। নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

এআই দিয়ে ছবি বিকৃতির অভিযোগ দৃশ্যম অভিনেত্রীর
সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন
চুয়েটে না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি
বাংলাদেশকে হতাশ করে অবিশ্বাস্য ড্র আফগানিস্তানের
ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভ-সংঘর্ষ, যোগ দিলেন থুনবার্গ

সর্বাধিক পঠিত 

বড় পর্দায় অভিষেক হচ্ছে অভিনেতা বিভান বাদলের
দলীয় রাজনীতিতে যুক্ত না থাকার ঘোষণা সাংবাদিক ফকির মিরাজের
জাল ভিসায় ইতালি পাঠিয়ে ৪০ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১
আমাল ছে বান্তি হায় জিন্দেগি-০৮
ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement