ফ্যাসিবাদী শাসন দেশের সব খাত ধ্বংস করে দিয়েছিল : রাষ্ট্রপতি

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

বিগত ফ্যাসিবাদী শাসন দেশের সব খাত ধ্বংস করে দিয়েছিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি

2026-10-15T14:55:10+06:00
2026-10-15T14:55:10+06:00
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
ফ্যাসিবাদী শাসন দেশের সব খাত ধ্বংস করে দিয়েছিল : রাষ্ট্রপতি
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ২:৫৫ পিএম 
⏲
বিগত ফ্যাসিবাদী শাসন দেশের সব খাত ধ্বংস করে দিয়েছিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বহু প্রাণের বিনিময়ে গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে দেশ গঠনের বিরল সুযোগ এসেছে। তাই ধৈর্য ধরে সবাই মিলে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।

বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে কৃষি বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। কৃষি খাত লাভজনক করতে সরকারকে প্রণোদনা দিতে হবে, কৃষকদের সাহায্য করতে হবে বলে জানান রাষ্ট্রপতি।

ফ্যাসিবাদী শাসনামলে দেশের সব খাত ধ্বংস করে দেওয়া হয়েছিল দাবি করে রাষ্ট্রপতি বলেন, ‘প্রতিটি সেক্টরে দুর্নীতি লুটপাটে দেশকে বিপর্যস্ত করে দেওয়া হয়েছিল।

ফ্যাসিবাদের স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতায় ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে ধৈর্যের সঙ্গে সবাই মিলে সঠিক পথে ফিরিয়ে আনার আহ্বান জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল।

কৃষিকে লাভজনক করে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নজর দেওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলে, ‘দেশে উৎপাদিতে কৃষি পণ্য প্রসেসিং, প্রিজারভেশনের টেকনোলজির ওপর সরকারের গুরুত্ব দেয়া উচিত। অধিক ফলনের সময় কৃষক পণ্যের ন্যায্য দাম পায় না কৃষকরা, তাই উন্নত সংরক্ষণাগার দরকার।

তিনি বলেন, ‘কৃষি বিজ্ঞানীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে হবে। আইন পরিবর্তন করে হলেও কৃষি বিজ্ঞানীদের পেনশনের ব্যবস্থা করতে হবে।’


দেশবার্তা/এমআর



সর্বশেষ সংবাদ 

চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চুক্তি, যৌথ উদ্যোগের নতুন সম্ভাবনা
ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
হিন্দু সম্প্রদায়ের পাশে থাকতে হবে, এটি প্রধানমন্ত্রীর নির্দেশ: হুইপ দুলু
হাইতিতে গ্যাং সাপ্রেশন ফোর্সে অংশগ্রহণের লক্ষ্যে সেনাবাহিনীর অগ্রবর্তী দলের যাত্রা
দিনাজপুরে পাটজাত পণ্য তৈরির প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

সর্বাধিক পঠিত 

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি
জয়পুরহাটে চালককে গলা কেটে হত্যা করে অটো ছিনতাই
চিনিগুঁড়া ধানে সেজেছে দেবী দুর্গা
নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত, আহত ১১
হাইতিতে গ্যাং সাপ্রেশন ফোর্সে অংশগ্রহণের লক্ষ্যে সেনাবাহিনীর অগ্রবর্তী দলের যাত্রা
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement