কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় "আপডেট ম্যানেজমেন্ট অব ডেঙ্গু সিনড্রোম (Update Management of Dengue Syndrome)" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
হাসপাতালের মেডিসিন ও শিশু বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে ডেঙ্গু রোগের আধুনিক চিকিৎসা, ব্যবস্থাপনা, রোগ নির্ণয় ও রোগীর যথাযথ পরিচর্যা ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাসপাতালের পরিচালক (ডিআইজি)মুহাম্মদ মুসলিম। বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের অতিরিক্ত ডিআইজি ড. মো. সাইফুল্লাহ বিন আনোয়ার, বিপিএম-সেবা, পুলিশ সুপার মো. হুমায়ুন কবির ও
সুপারিনটেনডেন্ট ডা. এ বি এম খোরশেদ আলম ভূঞা (জুয়েল)।
সেমিনারে বিশেষজ্ঞ প্যানেলে ছিলেন মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. জাহিদ আমিন এবং শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডা. লুৎফর রহমান। এছাড়া, আলোচক হিসেবে অংশগ্রহণ করেন সিনিয়র কনসালট্যান্ট (পেডিয়াট্রিকস) ডা. সাবিরা রহমান এবং সিনিয়র কনসালট্যান্ট (আইসিইউ) ডা. রবিউল হালিম প্রমুখ।
দেশবার্তা/আরএইচ