চাঁদাবাজদের দৌরাত্ম্য: যে লাউ সেই কদু?

নির্বাচন ও ইসি

চট্টগ্রামের চাক্তাই-খাতুনগঞ্জ দেশের একটি বৃহৎ ভোগ্যপণ্যের বাজার। প্রাচীনতম এ বাজারে এখন চলছে চরম অরাজকতা। পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজিতে অতিষ্ঠ

2024-10-23T12:15:18+06:00
2024-10-23T12:15:18+06:00
বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
নির্বাচন ও ইসি
চাঁদাবাজদের দৌরাত্ম্য: যে লাউ সেই কদু?
প্রকাশ: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ১২:১৫ পিএম 
চট্টগ্রামের চাক্তাই-খাতুনগঞ্জ দেশের একটি বৃহৎ ভোগ্যপণ্যের বাজার। প্রাচীনতম এ বাজারে এখন চলছে চরম অরাজকতা। পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছেন ব্যবসায়ীরা এ বাজারে। প্রতিটি ট্রাক থেকে ৪০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে নেওয়া হচ্ছে আরও বেশি। গত সরকারের আমলে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে চাঁদা তোলা হতো আর এখন ভাঙানো হচ্ছে বিএনপির নাম। অবস্থা এতই বিপজ্জনক যে, চাঁদা না দেওয়া হলে চালক-হেলপারদের মারধর করা হচ্ছে, এমনকি হুমকি দেওয়া হচ্ছে হত্যারও।

অবস্থা বেগতিক দেখে ভুক্তভোগীরা চাঁদাবাজদের বিরুদ্ধে মাঠে নেমেছেন। বুধবার চাক্তাইয়ে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। তারা বলছেন, পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় থাকায় চাঁদাবাজরা বেপরোয়া হয়ে উঠেছে। সাত দিনের মধ্যে চিহ্নিত চাঁদাবাজদের গ্রেফতার করার দাবি জানিয়েছেন তারা। বুধবার খাতুনগঞ্জেও শ্রমিক সংগঠনের নামে পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজির প্রতিবাদে কর্মবিরতি পালন করেছেন ব্যবসায়ীরা।

বোঝাই যাচ্ছে, চাক্তাই-খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বড় বিপদে পড়েছেন। এই বিপদ শুধু তাদের ঘাড়েই বর্তে নেই, ভোক্তা শ্রেণিও পড়েছেন বিপদে। চাঁদাবাজির কারণে বাড়ছে চাল, ডাল, তেল, চিনিসহ অনেক ভোগ্যপণ্যের দাম। এ অবস্থায় উল্লেখিত এলাকায় পরিবহণ খাতে চাঁদাবাজি বন্ধ করতে হবে অবিলম্বে। চাঁদাবাজরা নাকি লাঠিসোঁটা নিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে। আমাদের প্রশ্ন, প্রশাসন, বিশেষত পুলিশ প্রশাসন কী করছে? রাজনৈতিক পটপরিবর্তনের অনেক দিন পার হয়েছে। গণঅভ্যুত্থানের পর প্রথম দু-চারদিন সুযোগসন্ধানীরা অনিয়মের রাজত্ব চালালে হয়তো তেমন কিছু করার ছিল না। কিন্তু তিন সপ্তাহ পরও যদি চাঁদাবাজদের অরাজকতা চলতে থাকে, তাহলে এর দায় অবশ্যই প্রশাসনকে নিতে হবে। পুলিশ সদস্যরা তো কাজে যোগ দিয়েছেন। ফলে শৃঙ্খলা কেন ফিরে আসছে না, তা এক বড় প্রশ্ন। এমনিতেই চড়া দ্রব্যমূল্যের কারণে সীমিত ও স্বল্প আয়ের মানুষ দুর্ভোগে জীবন কাটাচ্ছেন। পরিবহণ সেক্টরে চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্য আরও বাড়বে, এটাই স্বাভাবিক।

প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সর্বস্তরে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন দেশবাসীকে। কিন্তু আমরা লক্ষ করছি, এক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসেনি। পরিবহণ শ্রমিকের চাঁদাবাজি অনেক পুরোনো সংকট। আমরা মুখে বলছি নতুন বাংলাদেশ অথচ সমাজের খারাপ নিয়মগুলো বহাল তবিয়তেই থেকে যাচ্ছে। আমরা আশা করব, শুধু চাক্তাই-খাতুনগঞ্জ নয়, দেশের সর্বত্রই ব্যবসায়ীদের চাঁদাবাজদের কবল থেকে মুক্ত করতে সরকার এগিয়ে আসবে।



সর্বশেষ সংবাদ 

ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতার চেষ্টা করতে না পারে
‘ব্যাচেলর পয়েন্ট’-এর জাকিরের আপত্তিকর ভিডিও ভাইরাল
‘পরীমনিকে নিয়ে বিদেশ যেতে চেয়েছিলেন আসিফ’ কার্ড নিয়ে যা জানা গেল
বিশ্বসেরা ৬ দলে চুয়েটের চার শিক্ষার্থী, বাংলাদেশকে সঙ্গে নিয়ে যাচ্ছেন আমেরিকায়
মোরেলগঞ্জের সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান

সর্বাধিক পঠিত 

সমন্বিত উদ্যোগ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়
এডিবির ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন’ অ্যাওয়ার্ড জিতল ব্র্যাক ব্যাংক
বিপ্লব উদ্যানে দক্ষিণ এশিয়ার বৃহত্তম জাতীয় পতাকা করবে চসিক
ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
মক্কায় ড্রোন হামলার কঠোর নিন্দা জানালো বাংলাদেশ
নির্বাচন ও ইসি- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]