দিনাজপুর কালেক্টরেট স্কুলের ফি আদায়ে সোনালী ব্যাংকের সঙ্গে চুক্তি

দিনাজপুর প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ভর্তি ফি, বেতন ও পরীক্ষার ফিসহ বিভিন্ন ফি-চার্জ আদায়ে সোনালী পেমেন্ট গেটওয়ে

2026-10-19T16:39:12+06:00
2026-10-19T16:39:12+06:00
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
দিনাজপুর কালেক্টরেট স্কুলের ফি আদায়ে সোনালী ব্যাংকের সঙ্গে চুক্তি
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৪:৩৯ পিএম 
⏲
সংগৃহীত ছবি
দিনাজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ভর্তি ফি, বেতন ও পরীক্ষার ফিসহ বিভিন্ন ফি-চার্জ আদায়ে সোনালী পেমেন্ট গেটওয়ে (এসপিজি) চালু করতে সোনালী ব্যাংক পিএলসির সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় দিনাজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সম্মেলনকক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। সোনালী ব্যাংক পিএলসির কোর্ট বিল্ডিং শাখা দিনাজপুর এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম।

সোনালী ব্যাংক পিএলসির কোর্ট বিল্ডিং শাখার শাখা ব্যবস্থাপক (এসপিও) কামরুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সোনালী ব্যাংক পিএলসির দিনাজপুর সাউথ প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মহ. তহসীনুর রহমান রেজা, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) মো. সুলতান মাহমুদ এবং দিনাজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আখের আলী।

সোনালী ব্যাংক পিএলসির কোর্ট বিল্ডিং শাখার কর্মকর্তা মো. ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সোনালী ব্যাংকের দিনাজপুর সাউথ প্রিন্সিপাল অফিসের কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, কোর্ট বিল্ডিং শাখার প্রিন্সিপাল অফিসার প্রহলাদ বসাক, সিনিয়র অফিসার (ক্যাশ) মো. মাহাবুবুর রহমান, কর্মকর্তা মো. শামীম মাহমুদ এবং সোনালী ব্যাংক পিএলসির রংপুরের সফটওয়্যার রিজিওনাল সেলস ম্যানেজার (আরএসএম) মো. আবু ফিরোজ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম ও সোনালী ব্যাংকের কোর্ট বিল্ডিং শাখার ব্যবস্থাপক কামরুন নাহারের উপস্থিতিতে যৌথ চুক্তিতে স্বাক্ষর করেন সোনালী ব্যাংকের পক্ষে দিনাজপুর সাউথ প্রিন্সিপাল অফিসের ডিজিএম মহ. তহসীনুর রহমান রেজা এবং দিনাজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের পক্ষে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আখের আলী।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

ইতালিতে ছড়িয়েছে বিক্ষোভ, আহত ১৪১ পুলিশ
ফ্রান্সের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে, মেয়রদের হাতে কারফিউ জারির ক্ষমতা
সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির তথ্য চেয়ে দূতাবাসের চিঠি
রায়ের কপি পেলে বিস্তারিত জানাতে পারব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ইশরাক হোসেন প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন

সর্বাধিক পঠিত 

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, যুবক আটক
ঢাবি মাস্টারদা সূর্যসেন হলের অ্যালামনাই এসোসিয়েশনের নতুন কমিটি গঠন
দুর্গাপূজার মণ্ডপে চাহিদা অনুযায়ী পানি দেবে চট্টগ্রাম ওয়াসা
ডেঙ্গু রোগীর চাপে বিপর্যস্ত সরকারি হাসপাতাল, প্রস্তুতি নিয়ে প্রশ্ন
দিনাজপুর পৌরসভার ব্যাটারি চালিত অটো'র ডিজিটাল নম্বর প্লেট বিতরণ করলেন এমপি জাহাঙ্গীর আলম
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement