সিলেটের নারীশক্তির প্রতি শ্রদ্ধা জানাতে কুমারী পূজা

সিলেট অফিস

সারাদেশ

শারদীয় দুর্গোৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ দিন মহাঅষ্টমী পূজা অনুষ্ঠিত হচ্ছে আজ। এ উপলক্ষে সিলেটে বিভিন্ন মন্দিরে চলছে পূজা-অর্চনা ও

2026-10-19T16:42:40+06:00
2026-10-19T16:42:40+06:00
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সিলেটের নারীশক্তির প্রতি শ্রদ্ধা জানাতে কুমারী পূজা
সিলেট অফিস
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৪:৪২ পিএম 
⏲
সংগৃহীত ছবি
শারদীয় দুর্গোৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ দিন মহাঅষ্টমী  পূজা অনুষ্ঠিত হচ্ছে আজ। এ উপলক্ষে সিলেটে বিভিন্ন মন্দিরে চলছে পূজা-অর্চনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠান। মহাঅষ্টমীর অন্যতম আকর্ষণ কুমারী পূজার আয়োজন করা হয়েছে সিলেট নগরের দক্ষিণ সুরমার জৈনপুরে অবস্থিত ৫১ পীঠের অন্যতম মহাপীঠ শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা পীঠে। এখানে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে কুমারী পূজা। 

সোমবার সকাল সাড়ে ১০টায় এ মহাপীঠে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। নারীশক্তির প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোর প্রতীকী এই আয়োজনে দেবী দুর্গার প্রতিরূপ হিসেবে কুমারী কন্যাকে পূজা করা হয়। এ উপলক্ষে ভক্তদের মধ্যে বিশেষ ধর্মীয় আবহ ও উৎসাহ বিরাজ করছে।

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, প্রতিটি নারীর মধ্যে দেবী মহামায়ার শক্তির প্রকাশ রয়েছে। এই বিশ্বাস থেকেই কুমারী কন্যার মধ্যে দেবীর রূপ কল্পনা করে পূজা-অর্চনা করা হয়। কুমারী পূজার মধ্য দিয়ে নারীশক্তির আরাধনার পাশাপাশি নারীর প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোর তাৎপর্যও তুলে ধরা হয়।

মহাঅষ্টমীর সকালে কল্পারম্ভ, বিহিতপূজা ও চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আরাধনা শুরু হয়েছে। দিনজুড়ে ভক্তরা দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ, প্রার্থনা ও অন্যান্য ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। পূজা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের আয়োজনও রয়েছে বিভিন্ন মন্দিরে।

মহাঅষ্টমীর আরেকটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার সন্ধিপূজা। অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে এ পূজা অনুষ্ঠিত হয়। হিন্দু পুরাণ অনুসারে, চণ্ড ও মুণ্ড নামের দুই অসুরকে বধের জন্য দেবীর চামুণ্ডা রূপ ধারণের স্মরণে এই পূজা করা হয়।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

ইতালিতে ছড়িয়েছে বিক্ষোভ, আহত ১৪১ পুলিশ
ফ্রান্সের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে, মেয়রদের হাতে কারফিউ জারির ক্ষমতা
সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির তথ্য চেয়ে দূতাবাসের চিঠি
রায়ের কপি পেলে বিস্তারিত জানাতে পারব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ইশরাক হোসেন প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন

সর্বাধিক পঠিত 

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, যুবক আটক
ঢাবি মাস্টারদা সূর্যসেন হলের অ্যালামনাই এসোসিয়েশনের নতুন কমিটি গঠন
দুর্গাপূজার মণ্ডপে চাহিদা অনুযায়ী পানি দেবে চট্টগ্রাম ওয়াসা
ডেঙ্গু রোগীর চাপে বিপর্যস্ত সরকারি হাসপাতাল, প্রস্তুতি নিয়ে প্রশ্ন
দিনাজপুর পৌরসভার ব্যাটারি চালিত অটো'র ডিজিটাল নম্বর প্লেট বিতরণ করলেন এমপি জাহাঙ্গীর আলম
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement