সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফতার ২৭

সিলেট অফিস

সারাদেশ

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৩

2026-10-19T16:41:20+06:00
2026-10-19T16:41:20+06:00
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফতার ২৭
সিলেট অফিস
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৪:৪১ পিএম 
⏲
সংগৃহীত ছবি
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৩ হাজার ১৯০ কেজি ভারতীয় টমেটো, ৩৯ বোতল বিদেশি মদ, ৫৪টি ভারতীয় কম্বল ও ২৫টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

এসএমপি জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় গ্রেফতার ব্যক্তি এবং মহানগর অধ্যাদেশের আওতায় গ্রেফতার ব্যক্তিরা রয়েছেন। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হচ্ছে।

এদিকে, একই সময়ে মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ ৮১টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে ৩৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ৪৪টি যানবাহন আটক করা হয়েছে।

নগরীর আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসএমপি।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

ইতালিতে ছড়িয়েছে বিক্ষোভ, আহত ১৪১ পুলিশ
ফ্রান্সের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে, মেয়রদের হাতে কারফিউ জারির ক্ষমতা
সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির তথ্য চেয়ে দূতাবাসের চিঠি
রায়ের কপি পেলে বিস্তারিত জানাতে পারব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ইশরাক হোসেন প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন

সর্বাধিক পঠিত 

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, যুবক আটক
ঢাবি মাস্টারদা সূর্যসেন হলের অ্যালামনাই এসোসিয়েশনের নতুন কমিটি গঠন
দুর্গাপূজার মণ্ডপে চাহিদা অনুযায়ী পানি দেবে চট্টগ্রাম ওয়াসা
ডেঙ্গু রোগীর চাপে বিপর্যস্ত সরকারি হাসপাতাল, প্রস্তুতি নিয়ে প্রশ্ন
দিনাজপুর পৌরসভার ব্যাটারি চালিত অটো'র ডিজিটাল নম্বর প্লেট বিতরণ করলেন এমপি জাহাঙ্গীর আলম
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement