ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ

দেশবার্তা ডেস্ক

রাজনীতি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র কন্যা, আইনজীবী ও জাতিসংঘের আইন কর্মকর্তা

2026-10-25T18:42:02+06:00
2026-10-25T18:42:02+06:00
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
রাজনীতি
ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৬:৪২ পিএম 
⏲
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র কন্যা, আইনজীবী ও জাতিসংঘের আইন কর্মকর্তা (লিগ্যাল অফিসার) ব্যারিস্টার জাইমা জারনাজ রহমান (জাইমা রহমান) এর জন্মদিন আজ। ১৯৯৫ সালের ২৫ অক্টোবর ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে তিনি জন্মগ্রহণ করেন।

তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের প্রভাবশালী পরিবারের উত্তরসূরি। তাঁর দাদা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, দাদি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং নানা নৌবাহিনীর সাবেক প্রধান ও মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান। ঢাকার ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)-তে প্রাথমিক পড়াশোনা শেষে ২০০৮ সালে পরিবারের সঙ্গে লন্ডনে যান তিনি। পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর মা-বাবার সঙ্গে দেশে ফিরে আসেন।

শিক্ষা জীবনে তিনি যুক্তরাজ্যের ‘কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন’ থেকে আইনে স্নাতক (এলএলবি) সম্পন্ন করেন এবং ২০১৯ সালে ঐতিহাসিক ‘ইনার টেম্পল’ থেকে অর্জন করেন ‘বার-অ্যাট-ল’ ডিগ্রি। ২০২৬ সালের জুনে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের সনদ অর্জন করেন এবং দেশের অন্যতম শীর্ষ আইন সংস্থা ‘সৈয়দ ইশতিয়াক আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েটস’ এ সাংবিধানিক, কর ও করপোরেট বিষয়ে কাজ শুরু করেন। পরবর্তীতে ২০২৬ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হিসেবে যোগ দেন তিনি।

পেশাগত কাজের পাশাপাশি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ৭৩তম ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’-এ দলের প্রতিনিধি হয়ে অংশ নেন জাইমা রহমান, যা ছিল কোনো আন্তর্জাতিক কর্মসূচিতে তাঁর প্রথম আনুষ্ঠানিক উপস্থিতি। এছাড়া তিনি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় নিয়োজিত সামাজিক উন্নয়ন সংস্থা ‘সুরভী’র পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও কাজ করছেন। 

সুশাসন প্রতিষ্ঠা, জননীতি, শিক্ষার প্রসার ও ডিজিটাল নিরাপত্তার মতো বিষয়ে আগ্রহ থাকা এই তরুণ আইনজীবীর নতুন বছরে শুভানুধ্যায়ীদের প্রত্যাশা-তিনি আইন, সমাজ ও বিশ্বমঞ্চে ইতিবাচক ভূমিকা অব্যাহত রাখবেন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

ময়মনসিংহে পরিচ্ছন্নতা কার্যক্রমে সেরা ১৪ শিক্ষাপ্রতিষ্ঠানকে ডিসির পুরস্কার
ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ
শৃঙ্খলা ও সেবার মান সমুন্নত রাখার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের
মাস শেষের আগেই পকেট ফাঁকা, ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

সর্বাধিক পঠিত 

বরুড়ায় নিখোঁজ বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ-সিআইডি-ডিবি
বরুড়ায় চক্ষু শিবিরে ৫০০ রোগী, অস্ত্রোপচারে নির্বাচিত ৭০ জন
তিস্তার চরে পানির সংকটে কৃষকদের টিকে থাকার সংগ্রাম
গণি-মনোয়ারা শিক্ষা ট্রাস্টের বৃত্তি পরীক্ষা শুরু ১৩ নভেম্বর
কুড়িগ্রামে এবি পার্টির জেলা-উপজেলা প্রতিনিধি সভা
রাজনীতি- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement