যে জেলায় ১৬ ডিগ্রিতে নামল তাপমাত্রা

বাসস

সারাদেশ

হিমালয়ের পাদদেশে অবস্থিত পঞ্চগড়ে ধীরে ধীরে কমছে তাপমাত্রা। দিনের বেলায় ঝলমলে রোদ থাকলেও সন্ধ্যার পর বাড়ছে ঠান্ডার অনুভূতি।

2026-10-26T14:38:07+06:00
2026-10-26T14:38:07+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
যে জেলায় ১৬ ডিগ্রিতে নামল তাপমাত্রা
বাসস
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ২:৩৮ পিএম 
⏲
ফাইল ছবি
হিমালয়ের পাদদেশে অবস্থিত পঞ্চগড়ে ধীরে ধীরে কমছে তাপমাত্রা। দিনের বেলায় ঝলমলে রোদ থাকলেও সন্ধ্যার পর বাড়ছে ঠান্ডার অনুভূতি। রাত ও ভোরে কুয়াশার সঙ্গে হিমেল বাতাস শীতের আগমনী বার্তা দিচ্ছে। এরই মধ্যে এক দিনের ব্যবধানে জেলার তাপমাত্রা কমেছে প্রায় এক ডিগ্রি সেলসিয়াস।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।

এর আগের দিন রোববার একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোরে সূর্যের দেখা মিললেও দিনের বেশির ভাগ সময় তীব্র রোদ থাকে। তবে সূর্য ডোবার পর থেকেই আবহাওয়ায় পরিবর্তন আসে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা অনুভূত হয়, আর ভোরে বিভিন্ন এলাকায় কুয়াশার উপস্থিতি দেখা যায়। দিনের রোদে কিছুটা স্বস্তি মিললেও সন্ধ্যা নামতেই আবার বাড়ে শীতের আমেজ।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, তাপমাত্রা ধীরে ধীরে কমছে এবং রাত ও ভোরে কুয়াশার প্রবণতা বাড়ছে। দিনের তাপমাত্রা তুলনামূলক বেশি থাকায় দিনে গরম, আর রাতে ও ভোরে ঠান্ডা অনুভূত হচ্ছে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে, ফলে শীতের অনুভূতিও বাড়ার সম্ভাবনা রয়েছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

ইসরায়েলে মঙ্গলবার নির্বাচন, নির্ধারণ হবে নেতানিয়াহুর ভাগ্য
মাদারীপুর সদর হাসপাতালের ই-টেন্ডার ওয়েবসাইট হ্যাক
গোলাপি আভায় নতুন লুকে জয়া আহসান
ঢাকায় ৮ম আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনার শুরু
মাদারীপুরে আড়িয়ালখাঁ নদে অভিযান, অবৈধ জাল জব্দ

সর্বাধিক পঠিত 

বরুড়ায় নিখোঁজ বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ-সিআইডি-ডিবি
শৃঙ্খলা ও সেবার মান সমুন্নত রাখার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের
কুড়িগ্রামে এবি পার্টির জেলা-উপজেলা প্রতিনিধি সভা
তুহিন সভাপতি ও সাদেকুল সম্পাদক নির্বাচিত
তিস্তার চরে পানির সংকটে কৃষকদের টিকে থাকার সংগ্রাম
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement