সব ধরনের পরীক্ষা বর্জনের ঘোষণা শেকৃবি শিক্ষার্থীদের

শেকৃবি প্রতিনিধি

শিক্ষা ও ক্যাম্পাস

পুরোনো গবেষণার মাঠ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের পরীক্ষা বর্জনের ঘোষণা

2026-11-03T17:27:42+06:00
2026-11-03T17:27:42+06:00
মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
শিক্ষা ও ক্যাম্পাস
গবেষণার মাঠ ফেরানোর দাবি
সব ধরনের পরীক্ষা বর্জনের ঘোষণা শেকৃবি শিক্ষার্থীদের
শেকৃবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৫:২৭ পিএম 
⏲
পুরোনো গবেষণার মাঠ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে প্রতিদিন বেলা ১১টার পর থেকে কোনো ক্লাসে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময় সভা শেষে মঙ্গলবার (৩ নভেম্বর) এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ডিগ্রির পরীক্ষা বর্জন কর্মসূচি বলবৎ থাকবে। এছাড়া বেলা ১১টার পর থেকে প্রতিদিনের ক্লাস বর্জন করা হবে।

আন্দোলনের বিষয়ে শিক্ষার্থী ওয়াসিউল হাসান সরকার বলেন, আন্দোলন আরও বেগবান করতে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তিন দিনের সময় দিয়ে স্মারকলিপি দেওয়া হয়েছিল। ওই সময়ের মধ্যে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে বলা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ চোখে পড়েনি।

পুরোনো গবেষণার মাঠ বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে বেশ কিছুদিন ধরে সোচ্চার শেকৃবির শিক্ষার্থীরা। মাঠটিতে সচিবালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে তাঁরা মানববন্ধন, বিক্ষোভ, অবস্থান কর্মসূচি ও সড়ক অবরোধসহ বিভিন্ন মাধ্যমে প্রতিবাদ জানিয়ে আসছেন।

শিক্ষার্থীদের দাবি, উক্ত জমিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জায়গা এবং কৃষিসংক্রান্ত গবেষণার জন্য মাঠটি দ্রুত তাদের হাতে হস্তান্তর করা উচিত। সেখানে সচিবালয় নির্মিত হলে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের একদম পাশেই সচিবালয় স্থাপিত হলে ভবিষ্যতে ক্যাম্পাসে নানা ধরনের প্রশাসনিক ও নিরাপত্তা জটিলতা সৃষ্টি হবে।

এদিকে গত বুধবার পুরোনো বাণিজ্য মেলার মাঠে নির্মাণাধীন দুটি মেলার স্থাপনা ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় মেলা কর্তৃপক্ষের পক্ষ থেকে মামলা করা হয়েছে। তবে মেলা কর্তৃপক্ষের আইনি পদক্ষেপ কিংবা প্রশাসনিক জটিলতা সত্ত্বেও গবেষণার মাঠ ফিরে পাওয়ার আগপর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন আন্দোলনকারীরা।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের
এসআরবির মহাপরিচালকসহ পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তাকে বদলি
দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে শনিবার ৬ ঘণ্টা টোল লাগবে না
কড়াইল বস্তিতে মাদক জব্দ, নগদ টাকাসহ গ্রেপ্তার ২

সর্বাধিক পঠিত 

জাতীয় নিরাপদ সড়ক দিবসে পেশাদার চালকদের ফ্রি স্বাস্থ্য পরীক্ষা
ওমরাহ পালনে আনসার-ভিডিপির ২২ সদস্যের কাফেলার যাত্রা শুরু
প্রবাসীদের বিনিয়োগ ও দক্ষতা কাজে লাগাতে ঢাকায় বসছে এনআরবি ওয়ার্ল্ড সামিট
পিরোজপুরে মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগের সঙ্গে জেলা প্রশাসকের পর্যালোচনা সভা
সিমির মৃত্যুর নেপথ্যের কারণ উদ্ঘাটনের দাবি মায়ের
শিক্ষা ও ক্যাম্পাস- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement