জোড়া আঘাতে কিং-হজের স্টাম্প ভাঙলেন তাসকিন-হাসান

দেশবার্তা প্রতিবেদক

খেলা

সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়ছে বাংলাদেশ সিরিজ বাঁচানোর লক্ষ্যে। টস হেরে আগে ফিল্ডিংয়ে নেমে

2026-11-05T11:24:06+06:00
2026-11-05T11:24:06+06:00
বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
খেলা
জোড়া আঘাতে কিং-হজের স্টাম্প ভাঙলেন তাসকিন-হাসান
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১১:২৪ এএম 
⏲
সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়ছে বাংলাদেশ সিরিজ বাঁচানোর লক্ষ্যে। টস হেরে আগে ফিল্ডিংয়ে নেমে স্বাগতিকরা ‍দ্বিতীয় ওভারেই সুযোগ হারায়। স্লিপে ক্যাচ মিস করেন সাদমান ইসলাম। তবে দারুণ দুটি ইনসুইংয়ে ব্রেন্ডন কিং ও কাভেম হজের স্টাম্প ভেঙে শুরুতেই জোড়া সাফল্য এনে দিলেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।

দলীয় ১৪ রানে ২ উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ। এর আগে হাসান মাহমুদের করা দ্বিতীয় ওভারে সেকেন্ড স্লিপে সহজ ক্যাচ দিয়েছিলেন জশুয়া ডি সিলভা। কিন্তু সেটি হাতে পড়লেও আটকে রাখতে পারেননি সাদমান। ব্রেকথ্রু পেতে অবশ্য বাংলাদেশকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। পঞ্চম ওভারে তাসকিনের প্রথম ডেলিভারি ছিল ফুলার লেন্থে, যা মিডউইকেটে ফ্লিক করতে চেয়েছেন কিং। কিন্তু বল বাঁক খেয়ে তাকে ফাঁকি দিয়ে ভেঙেছে দুটি স্টাম্প।

১৮ বলে ৯ রান করেই ফিরলেন কিং। ১৩ রানে ক্যারিবীয়রা প্রথম উইকেট হারাল। ১ রানের ব্যবধানে ওয়ানডাউনে নামা হজও ফিরেছেন প্রায় একইভাবে। পরের ওভারে তার জন্য হাসানের করা একটি ইনসুইং অফ স্টাম্পের ওপর দিয়ে যায়। তিনি সেটি ছেড়ে দিয়েছিলেন। একইভাবে এক বলের ব্যবধানে আরেকটি ডেলিভারি ছেড়ে দেওয়ার চেষ্টা করতেই বল স্কিড করে তার মিডল স্টাম্পের বেলে আঘাত করে। ১ রানেই থামলেন হজ।

এর আগে একাদশে দুটি করে পরিবর্তন নিয়ে সিলেট টেস্টে নেমেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ভাইরাল জ্বরে আক্রান্ত হওয়ায় ওপেনার জনাথন ক্যাম্পবেল ও তেজনারায়ণ চন্দরপল খেলছেন না সিলেট টেস্ট। তাদের জায়গায় উইকেটরক্ষক জশুয়া ডি সিলভা এবং অভিষেক হয়েছে কেভিন উইকহ্যামের।  

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন
দিনাজপুরে তারুণ্য মেলা-২০২৬ উদ্বোধন করলেন জেলা প্রশাসক
স্লোগান নিয়ে বিতর্কে ডিটিসিএর নির্বাহী পরিচালককে প্রত্যাহার
মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত
মাগুরায় নকল কীটনাশক বিক্রির দায়ে ১ লাখ টাকা জরিমানা

সর্বাধিক পঠিত 

সিলেট সদর সাব-রেজিস্ট্রি অফিসে নতুন সাব-রেজিস্ট্রারের সামনে দুই পক্ষের হট্টগোল
ওমরাহ পালনে আনসার-ভিডিপির ২২ সদস্যের কাফেলার যাত্রা শুরু
রূপগঞ্জে বিএনপির মোটরসাইকেল শোডাউন
সিমির মৃত্যুর নেপথ্যের কারণ উদ্ঘাটনের দাবি মায়ের
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে ৪৯ লাখ টাকা জালিয়াতির অভিযোগ
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement