কুড়িগ্রামে এক ছাগলের ৫ ছানা জন্ম

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে একটি দেশি ছাগলের একসঙ্গে পাঁচটি ছানার জন্ম দেওয়ার ঘটনা এলাকায় বেশ কৌতূহলের সৃষ্টি করেছে। বিরল এ

2026-11-11T11:34:37+06:00
2026-11-11T11:34:37+06:00
বুধবার ● ১১ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
কুড়িগ্রামে এক ছাগলের ৫ ছানা জন্ম
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:৩৪ এএম 
⏲
ফুলবাড়ীতে একটি দেশি ছাগলের একসঙ্গে পাঁচটি ছানার জন্ম।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে একটি দেশি ছাগলের একসঙ্গে পাঁচটি ছানার জন্ম দেওয়ার ঘটনা এলাকায় বেশ কৌতূহলের সৃষ্টি করেছে। বিরল এ ঘটনা দেখতে ছাগলের মালিকের বাড়িতে ভিড় করছেন প্রতিবেশী ও উৎসুক মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামের কৃষক তহিদুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। এদিন ছাগলটি পরপর চারটি ছানার জন্ম দেয়। প্রায় এক ঘণ্টা পর জন্ম নেয় পঞ্চম ছানাটি। তবে জন্মের ১৫ মিনিটের মধ্যেই ছানাটি মারা যায়। বর্তমানে বেঁচে থাকা চারটি ছানা সুস্থ রয়েছে বলে জানিয়েছেন মালিক।

তহিদুল ইসলাম জানান, তাঁর পালন করা দেশি ছাগলটি এর আগে তিনবার বাচ্চা দিয়েছে। প্রতিবারই তিনটি করে ছানার জন্ম হয়েছিল। এবারও বাচ্চা দেওয়ার সময় পাঁচটি ছানা হবে, তা তিনি কল্পনাও করেননি। তাঁর স্ত্রী মমিনা বেগমের উপস্থিতিতে প্রথমে চারটি ছানার জন্ম হয়। পরে প্রায় এক ঘণ্টা বিরতি দিয়ে পঞ্চম ছানাটির জন্ম হলেও সেটি বাঁচেনি।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়
রাজধানীজুড়ে ডিএমপির চেকপোস্ট, বাড়ানো হয়েছে নজরদারি
৯ বছরের পথচলার ইতি, স্মৃতিচারণায় আবেগাপ্লুত কাবিলা
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান
বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার

সর্বাধিক পঠিত 

চান্দিনায় ১৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে বাদ স্টেশন রোড, ক্ষোভ
টেকনাফে মাদক মামলার আসামীকে সার ডিলার নিয়োগ, তদন্তে একাধিক গোয়েন্দা সংস্থা
খিলক্ষেতে ভূমিদস্যু আ.লীগ নেতা আব্দুল ওয়াহিদ গ্রেপ্তার
একরাত্রি
হামে শিশুমৃত্যুর ব্যর্থতার দায় নিলেন স্বাস্থ্যমন্ত্রী
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement