রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়ায় ইউক্রেনীয় ড্রোন হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার কার্চ সেতুতে হামলার পর যান চলাচল

2026-11-17T14:57:53+06:00
2026-11-17T14:57:53+06:00
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২:৫৭ পিএম 
⏲
রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়ায় ইউক্রেনীয় ড্রোন হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার কার্চ সেতুতে হামলার পর যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। দুই দিনের মধ্যে সেতুটিতে এটি দ্বিতীয় হামলা। অন্যদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভের দুটি সেতুতে রাশিয়ার হামলায় অবকাঠামোর ক্ষতি হয়েছে। এতে শহরের পাতালরেল, পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে মস্কো-নিযুক্ত ক্রিমিয়ার গভর্নর সের্গেই আকসিওনভ জানান, মঙ্গলবার কার্চ সেতুতে হামলার পর যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। দক্ষিণ রাশিয়ার সঙ্গে কৃষ্ণসাগরীয় উপদ্বীপ ক্রিমিয়াকে যুক্তকারী একমাত্র সেতুটি ইউক্রেনের লক্ষ্যবস্তু হয়েছে। হামলায় সেতুটির সড়কপথের একটি অংশ সমুদ্রে ধসে পড়েছে। ১৯ কিলোমিটার দীর্ঘ সেতুটি দিয়ে ট্রেনও চলাচল করে। সেতুটি কৃষ্ণসাগর ও আজভ সাগরকে সংযুক্তকারী কার্চ প্রণালির ওপর অবস্থিত।

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার ইউক্রেনের রাজধানী কিয়েভের দুটি সেতুতে হামলা চালিয়েছে মস্কো। কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো টেলিগ্রামে জানান, শহরের উত্তর ও দক্ষিণের দুটি সেতু হামলার শিকার হয়েছে। এতে শহরের পাতালরেল ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি পানি ও বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, সোমবার রাতের হামলায় ইউক্রেনের সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে। এর মধ্যে ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং দূরপাল্লার ও মাঝারি পাল্লার ড্রোন তৈরির স্থাপনা রয়েছে। এ ছাড়া ইউক্রেনের সামরিক বাহিনীর ব্যবহৃত বন্দর অবকাঠামো ও জাহাজ এবং পরিবহন ও জ্বালানি স্থাপনাগুলোতেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে মন্ত্রণালয়টি।

পাল্টাপাল্টি হামলার ঘটনা এমন সময়ে ঘটল, যখন কয়েক দিন পর চীনের শেনজেন অঞ্চলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবারের ওই আলোচনায় ‘বিশ্বশান্তি রক্ষা’সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানকে নিজের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে ঘোষণা করেছেন ট্রাম্প। গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে দুই দেশের মধ্যে আরও এক দফা আলোচনা হলেও মার্কিন মধ্যস্থতাকারীরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারেননি। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করেছিলেন, বৈঠকের আগের দিনগুলোতে কিয়েভ রাশিয়ার ওপর হামলা চালাবে।

দেশবার্তা/এমআর



সর্বশেষ সংবাদ 

হাম উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১৩১৪
বাংলাদেশে ১ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পে সহায়তা দেবে এডিবি
হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড
১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ২০০টি চলবে ঢাকায়
হাসিনা পরিবারের বিরুদ্ধে ২৪ মামলা, ১০৪৫ কোটি টাকা জব্দ

সর্বাধিক পঠিত 

কু‌ড়িগ্রা‌মে ৩ প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা
মাদারীপুরে অভিবাসনবিষয়ক সাংবাদিকতা নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ
পাহাড়তলীর রেলওয়ের জোড় ডেবা থেকে মাছ লুটের অভিযোগ
মাদারীপুর ইমারত শ্রমিক নির্মাণ ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
বরুড়ায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল নিয়ে অসংগতি, সংশোধনের আবেদন
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement