রাজাপুরে প্রবাসীর ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

মো. আ. রহিম রেজা, ঝালকাঠি

সারাদেশ

ঝালকাঠির রাজাপুর উপজেলার আরুয়া সোনারগাঁও গ্রামে কুয়েত প্রবাসী আবুল হাওলাদারের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।বুধবার (৩০ জুলাই) রাতের কোনো

2025-07-31T18:32:58+06:00
2025-07-31T18:32:58+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
রাজাপুরে প্রবাসীর ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট
মো. আ. রহিম রেজা, ঝালকাঠি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৬:৩২ পিএম 
ঝালকাঠির রাজাপুর উপজেলার আরুয়া সোনারগাঁও গ্রামে কুয়েত প্রবাসী আবুল হাওলাদারের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। 

বুধবার (৩০ জুলাই) রাতের কোনো এক সময়ে চোরের দল টিনসেট ঘরের পাশের ইটের দেয়াল ভেঙে ঘরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে নেয়। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী প্রবাসী আবুল হাওলাদারের বড় ভাই মিজান হাওলাদার জানান, আবুলের স্ত্রী ডলী বেগম ও মেয়ে তন্বী বুধবার বিকেলে পার্শ্ববর্তী বড়ইয়া গ্রামে বেড়াতে যান। বৃহস্পতিবার সকালে বাড়ি ফিরে এসে তারা ঘরের সামনের দরজা খোলা দেখতে পান। পরে ঘরের ভেতরে ঢুকে দেখতে পান ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। 

পরবর্তীতে ঘরের আলমিরা পরীক্ষা করে দেখা যায়, সেখানে রক্ষিত নগদ ৫০ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণের চেইন, দুটি স্বর্ণের আংটি, একটি নাকফুল এবং ১ ভরি রুপার গহনাসহ অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি হয়ে গেছে। চোরের দল ঘরের পশ্চিম পাশের ইট ভেঙে প্রবেশ করে এমন আলামত পাওয়া গেছে।

রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোরদের শনাক্ত করতে আমরা প্রাথমিক তদন্ত শুরু করেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এ বিষয়ে রাজাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা বাড়ছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ। 

তারা দ্রুত চোরচক্রকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।



সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]