শিশুকে যৌন নিপীড়ন: অভিযুক্তকে গ্রেপ্তার ও বিচার দাবিতে বিক্ষোভ

মো. আ. রহিম রেজা, ঝালকাঠি

সারাদেশ

ঝালকাঠির রাজাপুরের উত্তমপুর গুচ্ছগ্রাম এলাকায় শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের মামলার আসামি আদর্শগ্রাম নূরানী কিন্ডার গার্টেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও

2025-08-01T12:53:15+06:00
2025-08-01T12:53:15+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
শিশুকে যৌন নিপীড়ন: অভিযুক্তকে গ্রেপ্তার ও বিচার দাবিতে বিক্ষোভ
মো. আ. রহিম রেজা, ঝালকাঠি
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ১২:৫৩ পিএম 
ঝালকাঠির রাজাপুরের উত্তমপুর গুচ্ছগ্রাম এলাকায় শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের মামলার আসামি আদর্শগ্রাম নূরানী কিন্ডার গার্টেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক শাহাদাৎ হোসেনকে গ্রেপ্তার ও  বিচারের দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী। 

শুক্রবার সকালে রাজাপুর-উত্তরপুর সড়কের গুচ্ছগ্রাম এলাকায় অনুষ্ঠিত এ মানববন্ধন ও ঝাড়ু মিছিলে বক্তব্য রাখেন- মারিয়া, মিতু, আউয়াল, শামসুনাহার, খালেদা ও আমির তালুকদার প্রমুখ। 

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরেই শিক্ষক শাহাদাৎ বিভিন্ন শিশুকে যৌন হয়রানি করেছে। গত মঙ্গলবার বিকেলে মাদরাসায় কোচিংয়ে পড়তে গেলে শিক্ষক শাহাদাৎ হোসেন দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে তার কক্ষে যৌন নিপীড়ন চালায়। এ ঘটনায় শিশুটির পরিবার বুধবার মামলা করলেও পুলিশ আসামিকে গ্রেপ্তার না করে গড়িমসি করেছে। 

তাই দ্রুত আসামিকে গ্রেপ্তার করে বিচারের দাবি করেন বক্তারা। 

এ ব্যাপারে রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 



সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]