সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বোয়ালমারী প্রেসক্লাবের মানববন্ধন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরস্থ স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

2025-08-09T12:23:55+06:00
2025-08-09T12:23:55+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বোয়ালমারী প্রেসক্লাবের মানববন্ধন
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ১২:২৩ পিএম 
দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরস্থ স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ফরিদপুরের বোয়ালমারী প্রেসক্লাব। 

শনিবার (৯ আগস্ট) সকালে বোয়ালমারী চৌরাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি এডভোকেট কোরবান আলীর সভাপতিত্বে এবং আমীর চারু বাবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সহ-সভাপতি কাজী আমিনুল ইসলাম, স্থানীয় সাপ্তাহিক চন্দনা পত্রিকার সম্পাদক ও বোয়ালমারী প্রেসক্লাবের নির্বাহী সদস্য কাজী হাসান ফিরোজ প্রমুখ। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী প্রেসক্লাবের নির্বাহী সদস্য অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন খান, কোষাধ্যক্ষ জাকির হোসেন, নির্বাহী সদস্য এ কে এম রেজাউল করিম, ঢাকার ডাক প্রতিনিধি ও প্রচার সম্পাদক এম জামান, সমাজ সেবক সুমন রাফি, যায়যায়দিন প্রতিনিধি দীপঙ্কর অপু, খবর পত্র প্রতিনিধি হাসান মাহমুদ মিলু, খোলা কাগজ প্রতিনিধি আল মামুন রনি, আমার দেশ প্রতিনিধি এস এম রুবেল, আমাদের সময় ডট কমের প্রতিনিধি সনৎ চক্রবর্তী, নয়া দিগন্ত প্রতিনিধি ইকবাল হোসেন, স্থানীয় মানব দর্পণ সম্পাদক মো. তারিকুল ইসলাম, প্রতিদিনের খবর প্রতিনিধি মুকুল বসু, কালের খেয়া প্রতিনিধি টুটুল বসু, সাংবাদিক নাগর মিয়া, আহমেদ সোহেল, রবিউল ইসলাম খান, ইমরান হোসেন প্রমুখ। 

সভাপতি এডভোকেট কোরবান আলী বলেন, ‘সাংবাদিক তুহিনের হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিকের কণ্ঠরোধ নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার ওপর ভয়াবহ হুমকি। আমরা এই বর্বরতার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দ্রুত অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানাই।’

সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, ‘রাষ্ট্রের প্রধান দায়িত্ব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু বারবার এমন ঘটনা ঘটায় আমরা প্রশ্নবিদ্ধ হই। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপরাধের বিচার না হলে সমাজে অশান্তি ছড়িয়ে পড়বে।’

তিনি আরও বলেন, ‘সাংবাদিকদের উপর হামলা ও হত্যাকাণ্ড মানে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।’

মানববন্ধনে বক্তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

পরে বোয়ালমারী বার্তা কার্যালয়ে বোয়ালমারী প্রেসক্লাবের সদস্যদের অংশগ্রহণে হত্যাকাণ্ডের প্রতিবাদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সর্বশেষ সংবাদ 

ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে চালু হচ্ছে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন
ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
উপকূলীয় বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা দাবি
বাগেরহাটে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, দোষীদের শাস্তির দাবি
শাহজালালে অবৈধ সিগারেট, ভেপ ও মোবাইল ডিসপ্লে জব্দ

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]