জন্মাষ্টমীর শুভেচ্ছা জানালেন তারেক রহমান

দেশবার্তা প্রতিবেদক

রাজনীতি

শুভ জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।শুক্রবার (১৫ আগস্ট) রাতে স্যোশাল মিডিয়ায় পোস্ট

2025-08-16T12:59:17+06:00
2025-08-16T14:11:45+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
রাজনীতি
জন্মাষ্টমীর শুভেচ্ছা জানালেন তারেক রহমান
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১২:৫৯ পিএম  আপডেট: ১৬.০৮.২০২৫ ২:১১ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি
শুভ জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১৫ আগস্ট) রাতে স্যোশাল মিডিয়ায় পোস্ট করা এক বার্তায় তিনি তাদের অব্যাহত কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি কামনা করেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তারেক রহমান বলেন, ‘শুভ জন্মাষ্টমী উপলক্ষে আমি হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি তাদের অব্যাহত কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি কামনা করি। হিন্দু ধর্মাবলম্বীদের মতে জন্মাষ্টমী ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রী কৃষ্ণের জন্মদিন।’ 

তিনি আরও বলেন, ভগবান শ্রী কৃষ্ণ একজন সাধারণ মানুষ হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন এবং দুষ্টদের বধ করে এই পৃথিবীকে পাপ থেকে মুক্ত করেছিলেন। আবহমানকা জন্মাষ্টমীর এই শুভদিনে আমি হিন্দু সম্প্রদায়ের সকলের প্রতি প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, সব ধর্মের মর্মবাণী সম্প্রীতি, মানবকল্যাণ ও শান্তি প্রতিষ্ঠা করা। ভগবান শ্রীকৃষ্ণ অন্যায়, অনাচার ও দুঃশাসন দমন করে ন্যায়, সত্য ও কল্যাণ প্রতিষ্ঠা করেছিলেন। তার বাণী ও কর্ম থেকে অত্যাচারীর বিরুদ্ধে প্রতিরোধের শিক্ষা নিয়ে অসহায় ও মজলুম মানুষ প্রেরণা পাবে।

ধর্মীয় সহিষ্ণুতা বাংলাদেশের সংস্কৃতির একটি অংশ উল্লেখ করে তিনি বলেন, সুপ্রাচীনকাল থেকেই বাংলাদেশিরা সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে বসবাস করছে। বিএনপি সেই বন্ধন অটুট রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।

এ ছাড়া জন্মাষ্টমী উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তিনি তাদের অব্যাহত সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো গণমাধ্যমে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।


সর্বশেষ সংবাদ 

ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে চালু হচ্ছে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন
ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
উপকূলীয় বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা দাবি
বাগেরহাটে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, দোষীদের শাস্তির দাবি
শাহজালালে অবৈধ সিগারেট, ভেপ ও মোবাইল ডিসপ্লে জব্দ

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
রাজনীতি- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]