রাজাপুরে ভেকু মেশিনে অগ্নিকাণ্ড, প্রায় ১০ লাখ টাকার ক্ষতি

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠির রাজাপুরে দুর্বৃত্তদের দেয়া আগুনে একটি ভেকু (স্ক্যাভেটর) মেশিনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) গভীর রাতে উপজেলার

2025-08-16T19:25:22+06:00
2025-08-16T19:25:22+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
রাজাপুরে ভেকু মেশিনে অগ্নিকাণ্ড, প্রায় ১০ লাখ টাকার ক্ষতি
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৭:২৫ পিএম 
ঝালকাঠির রাজাপুরে দুর্বৃত্তদের দেয়া আগুনে একটি ভেকু (স্ক্যাভেটর) মেশিনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) গভীর রাতে উপজেলার সাউদপুর ব্রীজের ঢালে রাখা ভেকু মেশিনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দুর্বৃত্তরা কাপড়ের টুকরায় পেট্রোল ঢেলে মেশিনটিতে আগুন ধরিয়ে দেয়। পরে আগুন দেখে স্থানীয়রা ছুটে এসে ফায়ার সার্ভিসকে খবর দেন। রাজাপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ভেকুর মালিক তরিকুল ইসলাম তারেক জানান, মেশিনটির ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশ, হাইড্রলিক্স বক্সসহ ব্যাপক ক্ষতি হয়েছে। এতে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

ঘটনার পর রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে পেট্রোল ভর্তি একটি বোতল উদ্ধার করেছে। তবে কে বা কারা এই অগ্নিসংযোগের সাথে জড়িত তা এখনো জানা যায়নি।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানান।


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]