দেশবার্তা ডেস্ক

বিজ্ঞান

2025-08-24T14:54:03+00:00
2025-08-24T14:55:13+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
বিজ্ঞান
গুগলের ইতিহাসে সবচেয়ে বড় তথ্য ফাঁস
ঝুঁকিতে ২৫০ কোটি জিমেইল ব্যবহারকারী
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: রোববার, ২৪ আগস্ট, ২০২৫, ২:৫৪ পিএম  আপডেট: ২৪.০৮.২০২৫ ২:৫৫ পিএম
সাইবার হামলার প্রতীকী ছবি। রয়টার্স
গুগলের গুরুত্বপূর্ণ একটি তথ্যভান্ডার হ্যাকড হওয়ার ঘটনায় ঝুঁকিতে পড়েছেন প্রায় ২৫০ কোটি জিমেইল ব্যবহারকারী। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এটি গুগলের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় ধরনের তথ্য ফাঁসের ঘটনা। তথ্য ফাঁসের এ ঘটনা জিমেইল ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তার ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে।

গত জুনে গুগলের এক কর্মীকে বিভ্রান্ত করে সেলসফোর্স ক্লাউড প্ল্যাটফর্মে প্রবেশ করে হ্যাকার গ্রুপ শাইনি হান্টারস। এরপর গোপনে গুগলের তথ্যভান্ডার থেকে বিপুল পরিমাণ ব্যবসায়িক নথি, বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ও গ্রাহকের তথ্য চুরি করে তারা। চুরি করা তথ্য কাজে লাগিয়ে জিমেইল ব্যবহারকারীদের কাছে গুগল কর্মী পরিচয়ে ভুয়া ই-মেইল পাঠানোর পাশাপাশি ফোনকল করে লগইন তথ্য বা নিরাপত্তা কোড সংগ্রহ করছে হ্যাকাররা।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক জিমেইল ব্যবহারকারী জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ৬৫০ এরিয়া কোড ব্যবহার করে প্রতারকেরা ফোনকল করছে এবং পাসওয়ার্ড রিসেট করতে চাপ দিচ্ছে। ফলে অনেক ব্যবহারকারী অ্যাকাউন্ট হারাচ্ছেন বা ব্যক্তিগত তথ্য চুরির শিকার হচ্ছেন। এ বিষয়ে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ জেমস নাইট জানিয়েছেন, গুগলের তথ্যভান্ডার থেকে তথ্য চুরি হওয়ার পর ফিশিং আক্রমণ দ্রুত বেড়েছে। হ্যাকাররা গুগলের কর্মী পরিচয়ে ফোনকল করছে বা বার্তা পাঠাচ্ছে। এ ধরনের যোগাযোগে ব্যবহারকারীদের কোনোভাবেই আস্থা রাখা উচিত নয়। জিমেইল ব্যবহারকারীদের অবিলম্বে লগইন সেটিংস পরীক্ষা করে শক্তিশালী ও জটিল পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।

সেলসফোর্স মূলত গ্রাহকের তথ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত হলেও বর্তমানে এটি আরও বিস্তৃত কাজে ব্যবহার করা হয়। গুগলও জিমেইল ব্যবহারকারীদের প্রোফাইল তৈরির জন্য এই প্ল্যাটফর্ম ব্যবহার করে। ফলে হ্যাকড হওয়ার সময় তথ্যভান্ডারটিতে প্রায় ২৫০ কোটি রেকর্ড জমা ছিল। গুগলের তথ্যভান্ডারের নিরাপত্তা ত্রুটি থাকার বিষয়ে জেমস নাইট বলেন, ‘গুগল নিরাপত্তায় বিপুল অর্থ ব্যয় করে, এমনকি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান পর্যন্ত কিনেছে প্রতিষ্ঠানটি। তারপরও এত বড় ত্রুটি থেকে গেল, যা হ্যাকাররা কাজে লাগিয়েছে। এসব ই-মেইল ঠিকানা এখন তাদের জন্য সোনার খনি।’

গুগল জানিয়েছে, তথ্যভান্ডারে থাকা বিভিন্ন তথ্য চুরি হলেও ব্যবহারকারীদের পাসওয়ার্ড নিরাপদ রয়েছে। তবে কতজন ব্যবহারকারী এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তা প্রকাশ করেনি গুগল। গুগলের মুখপাত্র মার্ক কারায়ানও এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

সূত্র: ডেইলি মেইল


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
বিজ্ঞান- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]