দুর্গাপুর সাংবাদিক সমিতির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ

মুর্শিদা আকন্দ, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

সারাদেশ

দুর্গাপুর সাংবাদিক সমিতির আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে দুপুরে দ্বীনি আলিম মাদ্রাসা

2025-09-18T20:01:17+06:00
2025-09-18T20:01:17+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
দুর্গাপুর সাংবাদিক সমিতির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ
মুর্শিদা আকন্দ, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০১ পিএম 
দুর্গাপুর সাংবাদিক সমিতির আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে দুপুরে দ্বীনি আলিম মাদ্রাসা মাঠ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা রায়হানুল হক। পরে সুসং সরকারি মহাবিদ্যালয়, মহিলা ডিগ্রী কলেজ, দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়।  

এ সময় সাংবাদিক সমিতির সাথে শিক্ষক-শিক্ষার্থী, কবি, সাহিত্যিকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথি রায়হানুল হক বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনায় বলেন, এমন উদ্যোগ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই জরুরি। এই ধরনের কর্মসূচি দুর্গাপুরের পরিবেশকে আরও সবুজ ও সুন্দর করে তোলার পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যে বৃক্ষরোপণের প্রতি আগ্রহ বাড়াতে সহায়তা করবে। সাংবাদিক সমিতির এই প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়।

সাংবাদিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন তালুকদার বলেন, পরিবেশের প্রতি শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি করা এবং একটি সবুজময় সুস্থ পরিবেশ গঠনে উৎসাহিত করা এই কর্মসূচির মূল লক্ষ্য।

তিনি আরো বলেন, ভবিষ্যতে দুর্গাপুর সাংবাদিক সমিতি সবুজায়ন নিয়ে  আরো বড়ো পরিসরে কাজ করবে।


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]