পিআর ও প্রতীক সংক্রান্ত জটিলতা নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি আনোয়ারুল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

জাতীয়

পিআর পদ্ধতির (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) দাবি ও একটি রাজনৈতিক দলের প্রতীক সংক্রান্ত জটিলতা নির্বাচন আয়োজনে কোনো প্রভাব ফেলবে না

2025-09-26T15:29:18+06:00
2025-09-27T15:31:17+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
পিআর ও প্রতীক সংক্রান্ত জটিলতা নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি আনোয়ারুল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২৯ পিএম  আপডেট: ২৭.০৯.২০২৫ ৩:৩১ পিএম
পিআর পদ্ধতির (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) দাবি ও একটি রাজনৈতিক দলের প্রতীক সংক্রান্ত জটিলতা নির্বাচন আয়োজনে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু মিলনায়তনে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালার উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। বিদ্যমান আইন অনুযায়ীই সব কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং হবে। আইনের বাইরে গিয়ে কমিশন কোনো কাজ করতে পারে না, করবে না। তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কমিশন সর্বদা প্রস্তুত রয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে যারা নির্বাচনে অনিয়ম বা অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন, তাদেরকে এবার নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখা হবে।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, পুলিশ সুপার রেজাউল করিমসহ অন্যরা।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]