রাজাপুরে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে চাল বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত মাছ ধরায় নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে নিবন্ধিত জেলেদের সহায়তায় ঝালকাঠির রাজাপুরে ভিজিএফ কর্মসূচির আওতায়

2025-10-06T14:23:24+06:00
2025-10-06T14:23:24+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
রাজাপুরে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে চাল বিতরণ
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ২:২৩ পিএম 
মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত মাছ ধরায় নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে নিবন্ধিত জেলেদের সহায়তায় ঝালকাঠির রাজাপুরে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।

রোববার (৫ অক্টোবর) সকালে উপজেলার ১নং সাতুরিয়া ও ২নং শুক্তাগড় ইউনিয়নের নিবন্ধিত মৎস্যজীবীদের মাঝে এ খাদ্যশস্য (চাল) বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গৌতম মণ্ডল জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযানকে সফল করতে সরকার প্রতিবছর জেলেদের খাদ্য সহায়তা প্রদান করে থাকে। এবছরও ধাপে ধাপে ইউনিয়ন পর্যায়ে চাল বিতরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, নিষিদ্ধ সময়কালে কেউ যাতে ইলিশ না ধরে, সেজন্য উপজেলা প্রশাসন, মৎস্য অফিস ও আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে।

উল্লেখ্য, মা ইলিশের প্রজনন নিরাপদ রাখতে আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন দেশের সকল নদ-নদীতে ইলিশ ধরা, পরিবহন, মজুদ ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। নিবন্ধিত জেলে ২১শ ৪২ জন পাবে এ চাল।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]