নির্বাচন প্রস্তুতি নিয়ে আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্য, পুলিশের আইজি, বিজিবি মহাপরিচালক, র্যাব মহাপরিচালকসহ সরকারের বিভিন্ন সংস্থা ও বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৈঠকের আলোচনা ও সিদ্ধান্তের ব্যাপারে বিকেলে সংবাদ সম্মেলন করবে প্রেস উইং।
দেশবার্তা/এসবি