মেহেরপুরে বিলে শাপলা তুলতে গিয়ে চার স্কুল শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে শাপলা তুলতে গিয়ে একই পরিবারের চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।রোববার (৯ নভেম্বর) বিকালে

2025-11-09T19:17:03+06:00
2025-11-10T17:34:44+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মেহেরপুরে বিলে শাপলা তুলতে গিয়ে চার স্কুল শিক্ষার্থীর মৃত্যু
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ৭:১৭ পিএম  আপডেট: ১০.১১.২০২৫ ৫:৩৪ পিএম
ছবি: সংগৃহীত
মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে শাপলা তুলতে গিয়ে একই পরিবারের চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

রোববার (৯ নভেম্বর) বিকালে উপজেলার মসুরিভাজা বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত চার শিশু হলো- অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা (১৪) ও মিম (১৪) এবং চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আফিয়া (১০) ও আলসিয়া (১০)। তারা দুই ভাই মজিবর রহমান ও শাহারুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে চার শিশু একসঙ্গে মসুরিভাজা বিলে শাপলা তুলতে যায়। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর বিলের পানিতে তাদের দেহ ভাসতে দেখে এলাকাবাসী চিৎকার শুরু করেন। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চার শিশুর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

হঠাৎ ঘটে যাওয়া এ মর্মান্তিক ঘটনায় গোটা রাজনগর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। একই পরিবারের চার শিশুর একসঙ্গে চলে যাওয়া যেন কেউ বিশ্বাস করতে পারছেন না। এলাকাবাসীর চোখে এখন শুধু কান্না ও শোকের ছাপ।

স্থানীয় ইউপি সদস্য মজনু জানান, এটি খুবই হৃদয়বিদারক ঘটনা। এমন মৃত্যু আমাদের পুরো এলাকাকে স্তব্ধ করে দিয়েছে।

পরিবারের সদস্যরা বিলাপ করে বলেন, ওরা সবাই মিলে ফুল তুলতে গিয়েছিল, আর একসঙ্গেই চলে গেল।

এদিকে শিশুদের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসনের পক্ষ থেকেও সহানুভূতি জানানো হয়েছে এবং এ ধরনের দুর্ঘটনা এড়াতে স্থানীয় জলাশয়গুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানানো হয়েছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]