ট্রেনের ইঞ্জিনে আগুন, ময়মনসিংহ-নেত্রকোনা রেল যোগাযোগ বন্ধ

ময়মনসিংহ প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহের গৌরীপুরে জারিয়া অভিমুখী ৪৯নং বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে।মঙ্গলবার সকাল ১০টার দিকে গৌরীপুর রেলস্টেশনের

2025-11-11T14:41:05+06:00
2025-11-11T14:41:05+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
ট্রেনের ইঞ্জিনে আগুন, ময়মনসিংহ-নেত্রকোনা রেল যোগাযোগ বন্ধ
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২:৪১ পিএম 
ময়মনসিংহের গৌরীপুরে জারিয়া অভিমুখী ৪৯নং বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার সকাল ১০টার দিকে গৌরীপুর রেলস্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।

ইঞ্জিনে আগুন লাগার পর ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত ট্রেন থামিয়ে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়। সৌভাগ্যক্রমে কেউ হতাহত হননি।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন গণমাধ্যমকে বলেন, ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে জারিয়া অভিমুখে চলাচলরত বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন লাগে। পরে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। বর্তমানে ইঞ্জিন পরিবর্তনের কাজ চলছে।

তিনি বলেন, ইঞ্জিন পরিবর্তন সম্পন্ন না হওয়া পর্যন্ত ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে।

দেশবার্তা/একে

 


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]