বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সাতক্ষীরার পলাশপোল ডায়াবেটিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ ক্যাম্পে শতাধিক রোগীকে সেবা দেওয়া হয়।
সেন্টারের চেয়ারম্যান ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. শেখ মাহমুদুল হাসান (মুক্তা) এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ডায়াবেটিক হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ও ডায়াবেটিক কনসালটেন্ট ডা. আব্দুস সবুর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সভানেত্রী জোসনা দত্ত, জেলা প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আবু বকর ছিদ্দিক, ডিআরআরএ–এর ডেপুটি ম্যানেজার আনজির হোসেন এবং প্রভাষক ডা. হাফিজুর রহমান।
ক্যাম্পে রোগী দেখেন ডা. শাহানারা আক্তার নাজমা ও ডা. আমিনুর রহমান রিংকু। আলোচনা সভা শেষে আয়োজক প্রতিষ্ঠান পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন পলাশপোল ডায়াবেটিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের এমডি আকবর আলী।
বক্তারা বলেন, সুস্থ থাকতে নিয়মিত শারীরিক ব্যায়ামের বিকল্প নেই। ডায়াবেটিস প্রতিরোধে সপ্তাহে কমপক্ষে পাঁচ দিন শারীরিক ব্যায়াম করার পরামর্শ দেন তারা।
প্রতিনিধি/একে