নিখোঁজের তিন দিন পর মাথাবিহীন লাশ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি

সারাদেশ

রাজবাড়ীতে নিখোঁজের তিনদিন পর পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় মাথাবিহীন একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে গোয়ালন্দ

2025-04-27T15:36:39+06:00
2025-04-27T15:36:39+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
নিখোঁজের তিন দিন পর মাথাবিহীন লাশ উদ্ধার
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ এপ্রিল, ২০২৫, ৩:৩৬ পিএম 

রাজবাড়ীতে নিখোঁজের তিনদিন পর পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় মাথাবিহীন একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চরবরাট এলাকার পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 
নিহতের নাম জিহাদ সরদার (২৫)। তিনি উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চরবরাট গ্রামের শহিদ সরদারের ছেলে। জিহাদ নারায়নগঞ্জে ঠিকাদারের অধিনে ওয়েল্ডিং মিস্ত্রির কাজ করতেন। বৃহস্পতিবার বিকেলে জিহাদ নারায়ণগঞ্জ  থেকে বাড়িতে আসে। এরপর তার চাচাতো ভাই সোহাগের সঙ্গে বাড়ি থেকে বের হয়। এরপর রাত ৮টার দিকে আবার বাড়িতে আসে। রাত নয়টার দিকে খাওয়া শেষ করে আবারও সোহাগের সাথে বাড়ি থেকে বের হয়। জিহাদের বাড়ি ফিরতে দেরি হওয়ায় রাত ১২ টার দিকে জিহাদের স্ত্রী মেঘনা ফোন করে তাকে বাড়ি আসতে বলে। জিহাদ একটু পরে আসবে বলে জানায়। এরপর রাত দুইটার দিকে আবারও জিহাদকে ফোন করা হলে সে ফোন রিসিভ করে না। পরে ফোন কল ব্যাক করলে জিহাদের মা ফরিদা বেগম কথা বলে। তখনও বলে কাজে আছে একটু পরে আসবে। রাত তিনটার দিকে তাকে আবারও ফোন দেওয়া হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকেই জিহাদ নিখোঁজ ছিলেন। রোববার জিহাদের বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে পদ্মা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে জিহাদের পরিবারের লোকজন মরদেহটি জিহাদের বলে শনাক্ত করে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাবিবুল ইসলাম জানান, ‘নৌপুলিশ মরদেহটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে জিহাদের পরিবার মরদেহটি জিহাদের বলে শনাক্ত করেছে। মরদেহটি মাথাবিহীন হওয়ায় ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়া চলমান রয়েছে।’



সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]