স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করায় প্রশংসায় ভাসছে নেত্রকোণা জেলা প্রশাসন

নেত্রকোনা প্রতিনিধি

সারাদেশ

সাম্প্রতিক সময়ে নেত্রকোণা জেলা প্রশসন কার্যালয়ে রাজস্ব প্রশাসন ও ভূমি অফিস এর অধীন ২০তম গেডে ১০২টি শুন্য পদে

2025-11-27T15:04:38+06:00
2025-11-27T15:04:38+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করায় প্রশংসায় ভাসছে নেত্রকোণা জেলা প্রশাসন
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৩:০৪ পিএম 
সাম্প্রতিক সময়ে নেত্রকোণা জেলা প্রশসন কার্যালয়ে রাজস্ব প্রশাসন ও ভূমি অফিস এর অধীন ২০তম গেডে ১০২টি শুন্য পদে স্বচ্ছতার সহিত অতি অল্প সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করে প্রশংসায় ভাসছেন নেত্রকোণা জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

জেলা প্রশাসক মো: সাইফুর রহমান বলেন, জেলা প্রশাসনসহ নিয়োগ পরীক্ষা পরিচালনায় যারা দায়িত্বপালন করেছেন তাদের সকলের অক্লান্ত পরিশ্রমের ফলে দ্রূততম সময়ের মধ্যে একটি স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়েছে। তিনি জেলা প্রশাসনে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ যারা দায়িত্বপালন করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়েছে।

মো. সাইফুর রহমান চলতি বছরের ১৭ নভেম্বর নেত্রকোনায় যোগদান করেন। ২১ নভেম্বর অনুষ্ঠিত ২০তম গ্রেডের অফিস সহায়কও নিরাপত্তা প্রহরী পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ১১ হাজার আবেদকারীর মধ্যে ৫ হাজার ৫শ ৫৩ জন অংশগ্রহন করেন । ঐ দিন রাতেই লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। অফিস সহায়ক পদে ৪৩৯ জন ও নিরাপত্তা প্রহরী পদে ৬ জনসহ সর্বমোট ৪৪৫ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। নির্বাচিত প্রার্থীদের ২৩ নভেম্বর মৌখিক পরীক্ষার জান্য ডাকা হয়। মৌখিক পরীক্ষা সম্পন্ন করে ২৪ নভেম্বর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এতে  অফিস সহায়ক পদে ৯৯ জন ও নিরাপত্তা প্রহরী পদে ৩ জন চূড়ন্তভাবে নির্বাচিত হন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]