ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্থ ৫০ পরিবারের মধ্যে ছাগল বিতরণ

ফেনী প্রতিনিধি

সারাদেশ

ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ গৃহবধূ সকিনা আক্তার। ২০২৪ সালে ফেনীতে বয়ে যাওয়া প্রলয়ংকারী বন্যায় তার

2025-11-27T15:09:22+06:00
2025-11-27T15:09:22+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্থ ৫০ পরিবারের মধ্যে ছাগল বিতরণ
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৩:০৯ পিএম 
ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ গৃহবধূ সকিনা আক্তার। ২০২৪ সালে ফেনীতে বয়ে যাওয়া প্রলয়ংকারী বন্যায় তার ঘর সহ রোজগারের সকল পথ বন্ধ হয়ে যায়। সকিনার মত অসহায় ৫০ পরিবারকে স্বাবলম্বী করতে ছাগল বিতরণের উদ্যোগ নিয়েছে নবাবপুর ইউনিয়ন পরিষদ। 

বুধবার (২৬ অক্টোবর) বিকেলে নবাবপুর ইউনিয়নের আমিরাবাদ বি.সি লাহা উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি থেকে ছাগল বিতরণ করেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা। 

নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা, নবাবপুর বি.সি লাহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম বাদশা, সোনাগাজী ছাবের পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা জামাল উদ্দিন।

নবাবপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জামাল উদ্দিন জানান, ইউনিয়ন পরিষদের অর্থায়নে ৫০টি পরিবারের মাঝে শতাধিক ছাগল বিতরণ করা হয়েছে। এতে তারা স্বাবলম্বী হয়ে আবার ঘুরে দাঁড়াবে।

প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক ফাতিমা সুলতানা বলেন, বন্যায় ফেনীর সব উপজেলা ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে গরিব পরিবার গুলো চরম বেকায়দায় পড়ে। বন্যা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্থ প্রান্তিক পর্যায়ে অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ করার মাধ্যমে ৫০ পরিবারকে স্বাবলম্বী করতে সহায়ক হবে। পরিবারগুলো ছাগল পালনের মাধ্যমে আগামীতে লাভবান হবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

সিসিটি ও এনসিটি ইজারা বন্ধের দাবিতে চট্টগ্রাম বন্দর অভিমুখে বিক্ষোভ
নভেম্বরের মাঝামাঝিতে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ
চট্টগ্রামে বসবে আরও ৯৪ পানির এটিএম বুথ
শিপব্রেকিং সেক্টরে দক্ষ জনবল তৈরিতে কাজ করবে কোরিয়া
ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে চালু হচ্ছে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]