সাবেক এমপি কাজী কেরামত আলী দুই দিনের রিমান্ডে

রাজবাড়ী প্রতিনিধি

সারাদেশ

রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার রাজবাড়ী ১ নম্বর জুডিশিয়াল

2025-04-28T15:18:53+06:00
2025-04-28T15:18:53+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সাবেক এমপি কাজী কেরামত আলী দুই দিনের রিমান্ডে
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ৩:১৮ পিএম 
রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার রাজবাড়ী ১ নম্বর  জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. তামজিদ আহমেদ এই আদেশ দেন। এসময় তাকে একটি নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
কাজী কেরামত আলী জেলা আওয়ামী লীগেরসহ সভাপতি। তার মেঝো ভাই কাজী ইরাদত আলী রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কাজী কেরামত আলী শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলি বর্ষণের অভিযোগে রাজিব মোল্লার দায়ের করা মামলায় গত ৬ এপ্রিল রাতে ঢাকার মহাখালী এলাকা থেকে কাজী কেরামত আলীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরের দিন ৭ এপ্রিল তাকে রাজবাড়ী আদালতে তোলা হলে তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তারপর থেকে কাজী কেরামত আলী রাজবাড়ী কারাগারে রয়েছেন। 
সোমবার এই মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) মিকাঈল হোসেন আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেন। অন্য দিকে কাজী কেরামত আলীর পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন জানান। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। 
অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ২০২৪ সালের ২ সেপ্টেম্বর জিসান খানের দায়ের করা মামলায় কাজী কেরামত আলীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) এনায়েত হোসেন। শুনানি শেষে আদালত এই আবেদন মঞ্জুর করেন।


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]