ডায়াবেটিস ‘হটস্পটে’ বাংলাদেশ বিশ্বে ৭ম

দেশবার্তা ডেস্ক

স্বাস্থ্য

বিশ্বব্যাপী ডায়াবেটিস রোগের চিকিৎসায় খরচ বেড়ে ১ ট্রিলিয়ন বা এক লাখ কোটি ডলারে পৌঁছেছে বলে ডায়াবেটিস অ্যাটলাসের সর্বশেষ

2025-12-01T14:41:02+06:00
2025-12-01T14:41:02+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
স্বাস্থ্য
ডায়াবেটিস ‘হটস্পটে’ বাংলাদেশ বিশ্বে ৭ম
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ২:৪১ পিএম 
বিশ্বে এখন ২০ থেকে ৭৯ বছর বয়সী প্রাপ্তবয়স্কদের মধ্যে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা ৫৮ কোটি ৯০ লাখ; অর্থ্যাৎ, প্রতি ৯ জনে একজন। ছবি: গালফ নিউজ
বিশ্বব্যাপী ডায়াবেটিস রোগের চিকিৎসায় খরচ বেড়ে ১ ট্রিলিয়ন বা এক লাখ কোটি ডলারে পৌঁছেছে বলে ডায়াবেটিস অ্যাটলাসের সর্বশেষ প্রতিবেদনে অনুমান করা হয়েছে।

এই রোগ ও তার চিকিৎসার খরচ বিশ্বের অনেক দেশের জন্যই ক্রমবর্ধমান ও বহুমুখী জটিল চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে বলে মন্তব্য করেছে গালফ নিউজ।

এ বছরের অগাস্টে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) ডায়াবেটিস অ্যাটলাসের এ প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়েছে, বিশ্বে এখন ২০ থেকে ৭৯ বছর বয়সী প্রাপ্তবয়স্কদের মধ্যে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা ৫৮ কোটি ৯০ লাখ; অর্থ্যাৎ, প্রতি ৯ জনে একজন।

এ প্রতিবেদনে ২০২৪ সালে বিশ্বের শীর্ষ ১০ ডায়াবেটিস হটস্পটের তালিকায় বাংলাদেশকে সপ্তম স্থানে রাখা হয়েছে। আইডিএফের হিসাবে গত বছর বাংলাদেশে ২০ থেকে ৭৯ বছর বয়সীদের মধ্যে ডায়াবেটিক রোগীই ছিল এক কোটি ৩৯ লাখ।

হটস্পটের এ তালিকায় ১৪ কোটি ৮০ লাখ রোগী নিয়ে সবার ওপরে স্থান পেয়েছে চীন। এরপরই আছে ভারতের য়অবস্থান, ২০ থেকে ৭৯ বছর বয়সীদের মধ্যে তাদের ডায়াবেটিক রোগী ৮ কোটি ৯৮ লাখ। এরপরের স্থানগুলোতে আছে যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও ব্রাজিল।

রোগের বিস্তারের যে হার তাতে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে ওই বয়সীদের মধ্যে ডায়াবেটিক রোগীর সংখ্যা ২ কোটি ৩১ লাখে পৌঁছাতে পারে বলেও প্রতিবেদনে ধারণা দেওয়া হয়েছে।

‘শনাক্ত না হওয়ায়’ বিশ্বব্যাপী আক্রান্ত ৫৮ কোটি ৯০ লাখের মধ্যে ২৫ কোটি ২০ লাখই জানেন না তাদের এই রোগ রয়েছে, অজ্ঞাতেই তারা ডায়াবেটিস সংক্রান্ত নানান জটিলতার উচ্চ ঝুঁকি বহন করে চলছেন।

বাংলাদেশেও আক্রান্ত এক কোটি ৩৯ লাখের মধ্যে ৩৯ দশমিক ১ শতাংশ তার শরীরে রোগটির বাসা বাঁধার খবর জানেন না, বলা হয়েছে চলতি বছর প্রকাশিত ডায়াবেটিস অ্যাটলাসের এই একাদশ সংস্করণে।

প্রতিবেদনে ২০৫০ সালে ওই বয়সীদের মধ্যে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৮৫ কোটি ৩০ লাখে পৌঁছাবে বলে ধারণা দেওয়া হয়েছে। সেসময় আক্রান্তদের ৮১ শতাংশই মিলবে নিম্ন ও মধ্য অর্থনীতির দেশগুলোতে।

২০২৪ সালে ডায়াবেটিসের কারণে ৩৪ লাখ মানুষের মৃত্যু হয়েছে। অর্থ্যাৎ, প্রতি ৯ সেকেন্ডে একজন। গেল বছর এই রোগের চিকিৎসায় বিশ্বব্যাপী খরচও এক লাখ কোটি ডলার ছাড়িয়েছে, যা ১৭ বছরে ৩৩৮% বেড়েছে বলে প্রতিবেদনে জোরের সঙ্গে উল্লেখ করা হয়েছে।

পরিস্থিতি মোকাবেলায় রোগ প্রতিরোধে ব্যবস্থা, আগেভাগে শনাক্তের ওপরও গুরুত্ব দিয়েছে আইডিএফ।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বাড়াতে কুড়িগ্রামে সমন্বয় সভা
সিসিটি ও এনসিটি ইজারা বন্ধের দাবিতে চট্টগ্রাম বন্দর অভিমুখে বিক্ষোভ
নভেম্বরের মাঝামাঝিতে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ
চট্টগ্রামে বসবে আরও ৯৪ পানির এটিএম বুথ
শিপব্রেকিং সেক্টরে দক্ষ জনবল তৈরিতে কাজ করবে কোরিয়া

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
স্বাস্থ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]