নির্বাচন করবো, পদত্যাগের বিষয়ে প্রেস উইং জানাবে: আসিফ মাহমুদ

দেশবার্তা ডেস্ক

জাতীয়

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও

2025-12-10T16:18:31+06:00
2025-12-10T19:53:05+06:00
বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
নির্বাচন করবো, পদত্যাগের বিষয়ে প্রেস উইং জানাবে: আসিফ মাহমুদ
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৪:১৮ পিএম  আপডেট: ১০.১২.২০২৫ ৭:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।

সংবাদ সম্মেলনে পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি নির্বাচন করবো, এটা নিশ্চিত। তবে পদত্যাগের বিষয়ে আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না। এই বিষয়ে পরবর্তী তথ্য জানা যাবে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে। সেখান থেকেই পরবর্তীতে এই বিষয়ে জানানো হবে।  

এর আগে আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য উপদেষ্টার পদ থেকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ করেছেন বলে গুঞ্জন উঠে। তিনি ঢাকা-১০ আসন (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ) থেকে নির্বাচন করতে পারেন বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা আছে। সেজন্য ইতোমধ্যে এই আসনের ভোটারও হয়েছেন তিনি। 

অন্যদিকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমও পদত্যাগ করবেন বলে খবর ছড়িয়েছে। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকারে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনজন সরকারে জায়গা পান। এর মধ্যে নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পান। আসিফ মাহমুদ প্রথমে শ্রম উপদেষ্টা, পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান। মাহফুজ আলম শুরুতে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হন।

জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রনেতাদের উদ্যোগে গত ফেব্রুয়ারিতে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যাত্রা শুরু হলে নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে দলটির আহ্বায়ক হন। এরপর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হন মাহফুজ আলম।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
মোরেলগঞ্জে গৃহবধূর মৃত্যু, হত্যা নাকি আত্মহত্যা তদন্তে পুলিশ
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপির সমাবেশ ও মিছিল
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

সর্বাধিক পঠিত 

এনসিপির রাজশাহী জেলা কমিটির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
২২ বছর পর বাবার স্বপ্নের হাসপাতাল উদ্বোধন করলেন গণপূর্তমন্ত্রী
নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নতুন ষড়যন্ত্র
রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ, সাটুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৭
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]