হাদির হামলাকারীরা ভারতে পালিয়ে গেছেন কি না তথ্য নেই: ডিএমপি

দেশবার্তা ডেস্ক

জাতীয়

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে পালিয়ে গেছেন কি না,

2025-12-14T13:14:44+06:00
2025-12-14T16:18:19+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
হাদির হামলাকারীরা ভারতে পালিয়ে গেছেন কি না তথ্য নেই: ডিএমপি
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ১:১৪ পিএম  আপডেট: ১৪.১২.২০২৫ ৪:১৮ পিএম
ফাইল ছবি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে পালিয়ে গেছেন কি না, এমন তথ্য আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে নেই বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। 

রোববার (‌১৪ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। 

টার্গেট কিলিংয়ের সম্ভাবনা নেই জানিয়ে তালেবুর রহমান বলেন,  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সক্রিয় আছে পুলিশ।

এর আগে আজ সকালে ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করে মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকে মোহাম্মদপুর থেকে আটক করে পুলিশ।

মোটরসাইকেলটির নাম্বার প্লেটের সূত্র ধরে মধ্যরাতে হান্নাকে পল্টন থানা পুলিশ আটক করে। তবে হাদিকে গুলির মিশনে অংশ নেওয়া দুই অপরাধী এখনো অধরা। তারা বিদেশে পালিয়ে গেছে কি না? এমন তথ্যও নেই পুলিশের কাছে।

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে জানিয়েছেন, অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরসাইকেলচালক আলমগীর হোসেন গতকাল সন্ধ্যায় (১২ ডিসেম্বর) সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছে। তাদের বর্তমান অবস্থান আসামের গুয়াহাটি শহরে। 

তিনি আরও জানান, ভারতে তাদের সহায়তা করছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী (পিএস) মো. মাসুদুর রহমান বিপ্লব। বিপ্লবের তত্ত্বাবধানে এই হত্যাকারীরা ভারতে অবস্থান করছে।

পোস্টে তিনি উল্লেখ করেন, নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে অত্যন্ত পরিকল্পিতভাবে এই আক্রমণ করা হয়েছে এবং আরো কয়েকটি হিট টিমের একইরকম ঘটনার পুনরাবৃত্তির পরিকল্পনা চেষ্টা রয়েছে। 

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

শরণখোলায় নিখোঁজের তিন দিন পর খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার
মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান
দুই দিন পর গুলিতে নিহত আসাদুলের লাশ ফেরত দিল বিএসএফ
হবিগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষা ও গবেষণায় দেহ দান করলেন লিটন দাশ
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন সাবেক ভিপি প্রার্থী
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]