জনতা ব্যাংকের ৩ হাজার কোটি টাকা আত্মসাৎ, এস আলমের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম অফিস

সারাদেশ

চিনিকলের নামে জনতা ব্যাংকের ঋণ নিয়ে ২ হাজার ৩২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আলোচিত ব্যবসায়ী গ্রুপ এস আলমের

2025-12-17T18:23:17+06:00
2025-12-18T20:35:59+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
জনতা ব্যাংকের ৩ হাজার কোটি টাকা আত্মসাৎ, এস আলমের বিরুদ্ধে মামলা
চট্টগ্রাম অফিস
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৬:২৩ পিএম  আপডেট: ১৮.১২.২০২৫ ৮:৩৫ পিএম
চিনিকলের নামে জনতা ব্যাংকের ঋণ নিয়ে ২ হাজার ৩২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আলোচিত ব্যবসায়ী গ্রুপ এস আলমের কর্ণধার সাইফুল আলম মাসুদের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

বুধবার (১৭ ডিসেম্বর) দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম-১ কার্যালয়ে করা এ মামলায় সাইফুল আলম ছাড়াও জনতা ব্যাংক ও এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ ৩৬ জনকে আসামি করা হয়েছে।

এছাড়া এ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডের নামে ঋণ নিয়ে এক হাজার ১৫২ কোটি ৫১ লাখ ১৪ হাজার ১০৭ টাকা আত্মসাতের অভিযোগে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও জনতা ব্যাংকের কর্মকর্তাসহ ৩২ জনের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে।

দুদক চট্টগ্রাম-১ কার্যালয়ে মামলা দুটি করা হয়েছে বলে সংস্থাটির উপ পরিচালক সুবেল আহমেদ জানিয়েছেন

সাইফুল আলম মাসুদকে প্রধান আসামি করে মামলায় দুদক অভিযোগ করেছে, ২০০৯ সালের ২৫ অগাস্ট থেকে চলতি বছরের ৬ মার্চ পর্যন্ত সময়ে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে জনতা ব্যাংক থেকে কোভিড প্রণোদনা, এলটিআর লোনসহ বিভিন্ন উপায়ে ঋণ নিয়ে সুদেআসলে ২ হাজার ৩২ কোটি ৩০ লাখ ৪৫ হাজার ৯১৮ টাকা ৪০ পয়সা ‘আত্মসাৎ’ করা হয়েছে।

এ মামলায় সাইফুল আলমকে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দেখানো হয়েছে। এছাড়া কোম্পানির পরিচালক আব্দুল্লাহ হাসান, সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং করপোরেশনের এমডি রাশেদুল আলমমহ এসআলম গ্রুপের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের কয়েকজন পরিচালক ও জনতা ব্যাংকের কর্মকর্তাদের আসামি করা হয়েছে।

আরেক মামলায় অভিযোগ করা হয়েছে, এস আলাম সুপার এডিবল অয়েল লিমিটেডের নামে ২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ৬ মার্চ বিভিন্ন ভাবে ঋণ নিয়ে সুদেআসলে ১ হাজার ১৫২ কোটি ৫১ লাখ ১৪ হাজার ১০৭ টাকা ৫২ পয়সা আত্মসাত করা হয়েছে। এ মামলায় প্রধান আসামি করা হয়েছে এস আলাম সুপার এডিবল অয়েল লিমিটেডের পরিচালক শাহানা ফেরদৌসকে।

এছাড়া ব্যবস্থাপনা পরিচালক মিসকাত আহমেদসহ ৩২ জনকে আসামি করা হয়েছে, যাদের ২৯ জনই জনতা ব্যাংকের কর্মকর্তা।

দুটি মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারায় ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) এবং ২০১২ সালের মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

শিপব্রেকিং সেক্টরে দক্ষ জনবল তৈরিতে কাজ করবে কোরিয়া
ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে চালু হচ্ছে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন
ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
উপকূলীয় বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা দাবি
বাগেরহাটে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, দোষীদের শাস্তির দাবি

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]