কুষ্টিয়ায় প্রথম আলোর অফিসে হামলা-ভাঙচুর

দেশবার্তা ডেস্ক

সারাদেশ

কুষ্টিয়া শিল্পকলা একাডেমির সামনে অবস্থিত প্রথম আলো পত্রিকা অফিসে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা।বৃহস্পতিবার (১৮ ডিসেস্বর) দিবাগত রাত দেড়টার

2025-12-19T16:40:13+06:00
2025-12-19T16:40:13+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
কুষ্টিয়ায় প্রথম আলোর অফিসে হামলা-ভাঙচুর
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪:৪০ পিএম 
কুষ্টিয়া শিল্পকলা একাডেমির সামনে অবস্থিত প্রথম আলো পত্রিকা অফিসে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। 

বৃহস্পতিবার (১৮ ডিসেস্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় অফিসটির সাইনবোর্ড, একটি কক্ষের দরজা-জানালা এবং বিভিন্ন আসবাবপত্র ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। ভাঙচুরের সময় বিক্ষুব্ধ জনতাকে বিভিন্ন স্লোগান দিতে শোনা গেছে।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী শরিফ ওসমান হাদি মৃত্যুর খবরে কুষ্টিয়ায় রাত ১১টার দিকে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ জনতা। পরে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেন তারা।

ঘণ্টাব্যাপী অবরোধ শেষে কর্মসূচি প্রত্যাহার করলে রাত ১২টায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এরপর রাত দেড়টার সময় প্রথম আলোর অফিসসহ শহরের বিভিন্ন এলাকার আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, এমন বেশকিছু খবর শুনেছি। তবে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]