এস আলম গ্রুপের বিরুদ্ধে আরও ৩ মামলা

চট্টগ্রাম অফিস

সারাদেশ

চট্টগ্রাম জনতা ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে সোয়া ছয় হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিতর্কিত শিল্পগোষ্ঠী এস আলম

2025-12-21T16:48:29+06:00
2025-12-21T18:06:04+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
এস আলম গ্রুপের বিরুদ্ধে আরও ৩ মামলা
ব্যাংকের টাকা আত্মসাৎ
চট্টগ্রাম অফিস
প্রকাশ: রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৪:৪৮ পিএম  আপডেট: ২১.১২.২০২৫ ৬:০৬ পিএম
চট্টগ্রাম জনতা ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে সোয়া ছয় হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিতর্কিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের বিরুদ্ধে আরও তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

প্রত্যেক মামলায় গ্রুপের কণর্ধার সাইফুল আলম মাসুদকে আসামি করা হয়েছে। এ ছাড়া তার স্ত্রী ফারজানা পারভীন এবং জনতা ব্যাংক ও এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের আসামি করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) সকালে দুদক চট্টগ্রাম-১ কার্যালয়ে মামলা তিনটি করা হয়েছে বলে উপ পরিচালক সুবেল আহমেদ জানিয়েছেন।

তিনি জানান, তিন মামলায় এস আলম গ্রুপের তিনটি প্রতিষ্ঠান এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেড, এসআলম কোল্ড রোল্ড স্টিল মিল ও এস আলম টেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেডের নামে ঋণ নিয়ে ৬ হাজার ২৪৩ কোটি ৭৮ লাখ ৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে।

এর মধ্যে এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেডের নামে জনতা ব্যাংক থেকে ঋণ নিয়ে সুদে-আসলে ২ হাজার ৩ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৩০৮ টাকা ২৩ পয়সা আত্মসাতের অভিযোগ করে মামলায় উল্লেখ করা হয়েছে, ২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ৬ মার্চ পর্যন্ত সময়ে এ ঘটনা ঘটেছে। মামলায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম মাসুদ, পরিচালক হিসেবে তার স্ত্রী ফারজানা পারভীন ও জনতা ব্যাংকের ২৮ জন কর্মকর্তা সহ ৩২ জনকে আসামি করা হয়েছে।

এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের নামে ঋণ নিয়ে সুদে- আসলে ২ হাজার ২৯৭ কোটি ৭৪ লাখ ৭১ টাকা ৫ পয়সা আত্মসাতের অভিযোগ করা হয়েছে আরেক মামলায়। এতে উল্লেখ করা হয়েছে, ২০১০ সালের ২৩ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ৬ এপ্রিল পর্যন্ত সময়ে এ আত্মসাতের ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানটির পরিচালক সাইফুল আলম মাসুদ ও জনতা ব্যাংকের ২৫ কর্মকর্তাসহ মোট ৩২ জনকে আসামি করা হয়েছে।

তৃতীয় মামলাটি করা হয়েছে এস আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেডের নামে ঋণ নিয়ে সুদে আসলে ১ হাজার ৯৪২ কোটি ৫৫ লাখ ৮৯ হাজার ৫৯৩ টাকা ৬১ পয়সা আত্মসাতের অভিযোগে। ২০০৫ সালের ১০ মে থেকে চলতি বছরের ৬ এপ্রিলের মধ্যে এ ঘটনার কথা মামলায় উল্লেখ করা হয়েছে। এ মামলায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম মাসুম, পরিচালক তার স্ত্রী ফারজানা পারভীনসহ পরিবারের ৫ সদস্য ও জনতা ব্যাংকের ২৬ কর্মকর্তাসহ মোট ৩১ জনকে আসামি করা হয়েছে।

এসব মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ১০৯ ধারায় ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) এবং ২০১২ সালের মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

শিপব্রেকিং সেক্টরে দক্ষ জনবল তৈরিতে কাজ করবে কোরিয়া
ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে চালু হচ্ছে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন
ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
উপকূলীয় বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা দাবি
বাগেরহাটে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, দোষীদের শাস্তির দাবি

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]