ফেনী পৌর পূজা পরিষদের উদ্যোগে গীতা পাঠ প্রতিযোগিতার ক্রেস্ট ও সনদ বিতরণ

ফেনী প্রতিনিধি

সারাদেশ

ফেনীতে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে গীতা পাঠ প্রতিযোগিতার আয়োজন করেছে ফেনী পৌর পূজা উদযাপন পরিষদ। দুটি বিভাগে

2025-12-26T16:13:23+06:00
2025-12-26T16:13:23+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
ফেনী পৌর পূজা পরিষদের উদ্যোগে গীতা পাঠ প্রতিযোগিতার ক্রেস্ট ও সনদ বিতরণ
ফেনী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৪:১৩ পিএম 
ফেনীতে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে গীতা পাঠ প্রতিযোগিতার আয়োজন করেছে ফেনী পৌর পূজা উদযাপন পরিষদ। দুটি বিভাগে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) ফেনী পৌর পূজা পরিষদের আয়োজনে শহরের জয়কালী মন্দিরের মিলনায়তনে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।

বিজয়ীরা হলেন, ক- বিভাগে ১ম স্থান অর্জন করেছে অংকন দেবনাথ, দ্বিতীয় স্থান অর্জন করেছে সৌমেন সেন ও তৃতীয় স্থান অর্জন করেছে মালতী নাথ প্রেমা। 

এদিকে খ- বিভাগে ১ম স্থান অর্জন করেছে অনিরুদ্ধ পাল, দ্বিতীয় স্থান অর্জন করেছে সৌরভ চন্দ্র সরকার ও তৃতীয় স্থান অর্জন করেছে লক্ষী রানী সাহা। 

সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভায় পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর দেবনাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুরঞ্জিত নাগ এর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সমীর চন্দ্র কর, বর্তমান কমিটির সহ-সভাপতি শান্তি চৌধুরী, জয়কালী মন্দিরের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তপন কুমার দাস, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহদেব চন্দ্র দাস, শিক্ষক নারায়ণ চক্রবর্তী।

স্বাগত বক্তব্য রাখেন, পৌর পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক ও প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক সঞ্জয় কুমার সেন।

এছাড়াও অন্যান্যের মাঝে জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি এডভোকেট বিমল চন্দ্র শীল,  সাধারণ সম্পাদক শিবু চৌধুরী, পৌর পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক মনোজ কান্তি দেবনাথ, সাংগঠনিক শুভ বৈষ্ণবসহ স্থানীয় বিশিষ্টজনরা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেনী পৌর পূজা পরিষদের নেতৃবৃন্দ, অভিভাবক ও ধর্মপ্রাণ সনাতন সম্প্রদায়ের সদস্যরা।

আয়োজকরা জানান, নতুন প্রজন্মকে ধর্মীয় মূল্যবোধ, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতেই এই গীতা পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীর হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং বিজয়ীদের অভিনন্দন জানানো হয়।
বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের ধর্মীয় শিক্ষা ও নৈতিক চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে চালু হচ্ছে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন
ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
উপকূলীয় বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা দাবি
বাগেরহাটে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, দোষীদের শাস্তির দাবি
শাহজালালে অবৈধ সিগারেট, ভেপ ও মোবাইল ডিসপ্লে জব্দ

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]