চুয়াডাঙ্গার দুটি আসনে ১১ প্রার্থীর সবাইকে বৈধ ঘোষণা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

সারাদেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনের মোট ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন

2026-01-03T14:43:19+06:00
2026-01-03T14:43:19+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
চুয়াডাঙ্গার দুটি আসনে ১১ প্রার্থীর সবাইকে বৈধ ঘোষণা
মনোনয়নপত্র যাচাই-বাছাই
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ২:৪৩ পিএম 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনের মোট ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। যাচাই-বাছাই শেষে উল্লেখযোগ্য কোনো ত্রুটি না পাওয়ায় সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে এ যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ এই দুটি আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র ১১ জন প্রার্থীর দাখিল করা মনোনয়নপত্র আইন ও বিধি অনুযায়ী পরীক্ষা করা হয়। কাগজপত্রে কোনো ধরনের গুরুতর অসংগতি, অসম্পূর্ণতা কিংবা আইনগত প্রতিবন্ধকতা না থাকায় সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হিসেবে গৃহীত হয়।

যাচাই-বাছাই কার্যক্রম চলাকালে প্রার্থীদের প্রতিনিধি, আইনজীবী এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন বলেন, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে নির্বাচন কমিশনের নির্ধারিত বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ করা হয়েছে। সব প্রার্থীর কাগজপত্র সঠিক থাকায় তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]